ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে বিরল আলোচনা
ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে আলোচনা হয়েছে। এজন্য বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংঘকে ফোন দেন, যা ছিল নজিরবিহীন ঘটনা। যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে জানায়, ইউক্রেনের বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য এ উদ্যোগ নেয়া হয়।
এদিকে দুই দেশের মধ্যে হওয়া আলোচনার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করে চীন জানিয়েছে, ইউক্রেন ইস্যুতে চীনকে না জড়ানোর জন্য যুক্তরাষ্টের কাছে অনুরোধ করা হয়েছে। তাছাড়া সমুদ্রে সামরিক উত্তেজনা না বাড়ানোর জন্যও চীনের প্রতিরক্ষামন্ত্রী আহ্বান জানিয়েছেন।
ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে শুরু থেকেই চীনকে চাপে রাখছে যুক্তরাষ্ট্র।দেশটি যাতে রাশিয়াকে সাহায্য করতে না পারে সে দিকে নজর রাখা হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে আলোচনার খবর এল।
অন্যদিকে চীনের পক্ষ থেকে ঘোষণা করা হয়, তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে একত্রিকরণ ও ইউক্রেনে রাশিয়ার হামলা এক বিষয় নয়। এই দুই বিষয়ের মধ্যে কোনো মিল নেই।
এদিকে রাশিয়া সফলভাবে সারমাট নামে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রটি নিয়ে গর্ব করে বলেছেন, এটি শত্রুদের দ্বিতীয়বার ভাবতে বাধ্য করবে।
জামান / জামান
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির