ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

দিল্লিতে বাড়ির সামনে বিজেপি নেতাকে গুলি করে হত্যা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২১-৪-২০২২ দুপুর ১১:২৫

ভারতের রাজধানী দিল্লিতে বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়েছে স্থানীয় এক বিজেপি নেতাকে। তার নাম জিতু চৌধুরী। বুধবার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে দিল্লির ময়ূর বিহার এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দিল্লি পুলিশ জানিয়েছে, ময়ূর বিহারের সি-ওয়ানে ভিড় দেখে দাঁড়ায় তাদের টহলদারী ভ্যান। এ সময় দেখা যায়, গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছন একজন। তাকে ঘিরেই স্থানীয় লোকজনের ভিড়। পরে পুলিশ জানতে পারে ওই ব্যক্তির নাম জিতেন্দ্র ওরফে জিতু চৌধুরী। তিনি এলাকায় বিজেপি নেতা হিসেবে পরিচিত। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ঘটনাস্থল থেকে কয়েকটি ফাঁকা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার পাশাপাশি এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে আততায়ীকে চিহ্নিত করার চেষ্টা চলছে। রাজনৈতিক কারণ নাকি ব্যক্তিগত শত্রুতা, কেন জিতুকে এ ভাবে খুন হতে হলো, তা তদন্ত করে বের করার চেষ্টা করছে পুলিশ।

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক