ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কোটালীপাড়ায় দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত


গোপালগঞ্জ প্রতিনিধি  photo গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১-৪-২০২২ দুপুর ১১:৪৯
গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুই দিনব্যাপী গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ এপ্রিল)  বিকেলে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা মাঠে উপজেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের পৃষ্ঠপোষকতায় কৃষ্ণপূজা উপলক্ষে বৈশাখী মেলা ও  ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন লাটেঙ্গাবাসী।
 
উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 
 
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাশেদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুন খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কৃষ্ণ প্রসাদ মজুমদার, কৃষি বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বাদল, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভীম চন্দ্র বাড়ৈ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হরগোবিন্দ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক প্রশান্ত বাড়ৈ, যুবলীগ সভাপতি দিলীপ বাড়ৈ, রাধাগঞ্জ যুবলীগ সভাপতি অশোক বৈদ্য, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সঞ্জয় হালদার প্রমুখ উপস্থিত ছিলেন। 
 
দীর্ঘদিন ধরে লাটেঙ্গা মাঠে বৈশাখী মেলা ও ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। এ ঘোড়দৌড় প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে সওয়ারীরা তাদের ঘোড়া নিয়ে অংশগ্রহণ করেন। মেলা দেখতে পার্শ্ববর্তী জেলাগুলো থেকে হাজার হাজার নারী-পুরুষ দর্শনার্থীদের আগমনে মুখোরিত হয়ে ওঠে গোটা এলাকা।
 
অনুষ্ঠান শেষে  ঘোড়দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এমএসএম / জামান

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান