ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানকে হত্যার হুমকির অভিযোগ

এমপি ছোট মনিরের বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২১-৪-২০২২ দুপুর ৩:৪৭

টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য ছোট মনির এমপির বিরুদ্ধে গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুর আনা মিথ্যা, বানোয়াট অভিযোগ ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে উপজেলা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এরআগে দলীয় কার্যালয়ে সামনে উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা সমবেত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম তালুকদার মোহন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদুল হক টুকু, সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, সহ-সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদুু, রফিকুল ইসলাম রফিক, দুলাল হোসেন চকদার, দিদারুল আলম খান মাহবুব, জেলা পরিষদের সাবেক সদস্য আজহারুল ইসলাম, নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মতিন সরকার প্রমুখ। 

সমাবেশে বক্তারা বলেন, গোপালপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু এমপি ছোট মনিরের জনপ্রিয়তাকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে তিনি অপপ্রচারে লিপ্ত হয়েছেন। ওই চেয়ারম্যানকে ভূঞাপুরে অবাঞ্ছিত ঘোষণা করাসহ তার দৃষ্টান্তমূলক শাস্তি ও তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের জোর দাবি জানান বক্তারা। 

প্রসঙ্গত, গত রবিবার (১৭ এপ্রিল) টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ ছোট মনিরের বিরুদ্ধে গোপালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়। 

এরপর ওই দিনই জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পাঠিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার। এতে টাঙ্গাইলের আরও সাতজন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাক্ষর করেন। তারপর জেলা-উপজেলায় রাজনৈতিক অঙ্গণে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। 

 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার