ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাবনায় স্কুল কলেজের শিক্ষকদের সঙ্গে যক্ষ্মবিষয়ক মতবিনিময় সভা


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২১-৪-২০২২ দুপুর ৩:৫০

পাবনায় শিক্ষকদের নিয়ে যক্ষ্মবিষয়য়ের উপর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার শহরের মিডিয়া সেন্টারে সরকারি বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষকদের নিয়ে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) জেলা শাখা এ মতবিনিময় সভার আয়োজন করে।
স্বাগত বক্তব্য দেন নাটাবের রাজশাহীস্থ ফিল্ড অফিসার মোঃ রহুল আমিন। সাংবাদিক ও উন্নয়নকর্মী কামাল আহমেদ সিদ্দিকী এতে সভাপতিত্ব করেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন দফতরের মেডিকেল অফিসার ডা. জাহিদ কামাল, পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, সহযোগী অধ্যাপক আখতার জামান, সহযোগী অধ্যাপক আব্দুর রব, প্রভাষক জেসমিন আরা প্রমুখ।
পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজ, সরকারি মহিলা কলেজ, পাবনা কলেজ, টেবুনিয়া ওয়াছিম পাঠশালাসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাগণ এতে অংশগ্রহণ করেন। সভায় যক্ষ্মারোগ সনাক্ত, চিকিৎসা ও নিরাময়ে সরকারি বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগ, সহায়তাসহ বিভিন্ন দিক তুলে ধরে সভায় আলোচনা করা হয়।  

এমএসএম / এমএসএম

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান