সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতারে ডিইউজের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
রাজধানীর নিউমার্কেট এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। এছাড়া আগামী ২৭ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও ডিএমপি কমিশনারকে সাংবাদিক হত্যা, হয়রানি, নির্যাতন বন্ধ ও সাংবাদিকদের সুরক্ষার দাবিতে স্মারকলিপি প্রদানের ঘোষণা দেয়া হয়। আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে ডিইউজে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে আল্টিমেটাম দেয়া হয়।
ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক খায়রুল আলম।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বলেন, দেশের সব মানুষ বিচার পায়, কিন্তু সাংবাদিক আহত বা নিহত হলে কোন বিচার পায় না। এটা কেন হবে? নিউমার্কেট এলাকায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তাদের পাশে দাঁড়ানোর বিষয়ে কেউ কোন দায়িত্ব পালন করেনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনা দাবি করছি। স্বরাষ্ট্রমন্ত্রীকে আহত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, আমরা কার ওপর ভরসা করবো? রাজনীতিবিদ থেকে শুরু করে অনেকেই সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন, কিন্তু কেউ সাংবাদিকদের প্রতি কোনো দায়িত্ব পালন করেন না। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। যদি আগামী তিনদিন অর্থাৎ ২৪ এপ্রিলের মধ্যে চিহ্নিত দোষিদের আইনের আওতায় আনা না হয়, তাহলে ২৭ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, ডিএমপি কমিশনারকে স্মারকলিপি প্রদান করা হবে। যদি তাতেও কাজ না হয় ঈদের পর আমরা পুরো দেশে বিএফইউজে ও ডিইউজের নেতৃত্বে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তিনি।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, ইতোমধ্যেই হামলাকারীদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। আগামী তিনদিন অর্থাৎ ৭২ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক আকতার হোসেন, সহ-সভাপতি মানিক লাল ঘোষ, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, আইন বিষয়ক সম্পাদক এস এম সাইফ আলী, দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমান, নির্বাহী পরিষদ সদস্য মুজিব মাসুদ, ইব্রাহিম খলিল খোকন, সলিম উল্লাহ সেলিম, আসাদুর রহমান, শফিক বাশার, আরটিভির ইউনিট চিফ সাইখুল ইসলাম উজ্জ্বল, দৈনিক জনতার ইউনিট চিফ আতাউর রহমান জুয়েল, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের (টিসিএ) সাধারণ সম্পাদক শহিদুল হক জীবন প্রমুখ।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিএফইউজে’র সহ-সভাপতি মধুসূদন মন্ডল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সিনিয়র সহ-সভাপতি এম এ কুদ্দুস, কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী, আনোয়ার হোসেন প্রমুখ।
এমএসএম / জামান
ঢাকা আলিয়া মাদ্রাসা চত্বরে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, ঢামেকে আহত ৭
উত্তরা পাসপোর্ট অফিসে র্যাবের ভ্রাম্যমাণ আদালত, ১৩ দালালের কারাদণ্ড
শিক্ষার্থীদের একাডেমিক ভবিষ্যৎ নিয়ে সরকারি বাঙলা কলেজে ডিসিইউর গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা
সমাজসেবা অধিদপ্তরের সামনে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান
সমাজসেবা অধিদপ্তরের সামনে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান
বাটজার সভাপতি সাফওয়ান, সম্পাদক ইমন
রাজউকের মোবাইল কোর্টে ২১ ভবনে অভিযান, ৩৩টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
পরিবেশবান্ধব ও টেকসই নগর গঠনে স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আদাবরে বিএনপি নেতা বাদশা হত্যা: দ্রুত বিচারের দাবিতে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল
মাদ্রাসার এতিম ছাত্রদের সাথে নিয়ে এক টেবিলে দুপুরের খাবার খেলেন জিকে শামীম
ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তার প্রশিক্ষণ দিলো ফায়ার সার্ভিস
আনসারের তৎপরতায় জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে দালাল আটক