সিলেটের জৈন্তাপুরে অবৈধ যানবাহনের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান
সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাং এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ আইনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) বেলা ১১টা থেকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলা কাটাগাং এলাকায় চেকপোস্ট বসিয়ে কানাইঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল করিমের নেত্বেত্ব অবৈধ, ফিটনেস ও লাইসেন্সবিহীন সব ধরনের মোটরযানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছোট-বড় ৩৪ গাড়ি জব্দ এবং ২৫টি মামলা দায়ের করা হয়।
এ সময় জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোহাম্মদ আলী, ইকবাল হোসেন, বিরুপক্ষ দাস পার্থসহ পুলিশের একটি বিশেষ টিম অভিযানে অংশগ্রহণ করে।
পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, এরকম অভিযান নিয়মিত পরিচালনা করা হলে সিলেট-তামাবিল মহাসড়কের শতকরা ৯০ ভাগ দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে। এরকম অভিযানে নিয়মিত পরিচালনা করতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন তারা।
অভিযানের বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল করিম এবং জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে পুলিশের অভিযান শুরু করা হয়েছে৷ অভিযানে অবৈধ গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে৷ এ ধরনের অভিযান নিয়মতি পরিচালনা করা হবে।
এমএসএম / এমএসএম
মাদারীপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হাফেজ নির্বাচনে হিফজুল কুরআন প্রতিযোগিতা
বিজিবির অভিযানে কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ
কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
রামুতে বন্য হাতির তাণ্ডব: মা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু
রায়গঞ্জে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত
গোবিপ্রবিতে গবেষণা চৌর্যবৃত্তি রোধে টার্নিটিন চালু, ব্যয় ১৪ লাখ টাকা
ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার
নমুনা ডিম ছাড়ার খবর পেয়েই ইতিমধ্যে অনেকেই নেমে পড়েছেন হালদায়।
রাণীনগরে কালবৈশাখীর তাণ্ডবে ইরি ধান লণ্ডভণ্ড: ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষক
কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কমিটি গঠনঃ সভাপতি সুজা আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ আলমোতাসিন বিল্লাহ
কালিয়ায় সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
রাস্তার পাশে অনিয়ন্ত্রিত বর্জ্য: চরম স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ
Link Copied