পাবনায় ইফতার খেয়ে বিচারকসহ ৩৫ জন অসুস্থ, হোটেল মালিকসহ গ্রেফতার ৩
পাবনায় ইফতার খেয়ে বিচারকসহ ৩৫ জন অসুস্থ হয়ে পড়ায় কাশ্মীরি হোটেলের মালিকসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হলেন- কাশ্মীরি হোটেলের মালিক হাসানুর রহমান রনি এবং ম্যানেজার সাব্বির হোসেন ও মাসুদুর রহমান। গতকাল বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে পাবনার কাশ্মীরি হোটেলের ইফতার খেয়ে বিষক্রিয়ায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও জজকোর্টের বিচারকসহ ৩৫ জন অসুস্থ হন। অসুস্থদের মধ্যে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসান আল আজাদ রয়েছেন।
পাবনা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ও মামলার বাদী মো. মনিরুল ইসলাম বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার পাবনা জজকোর্ট কনফারেন্স রুমে ইফতার পার্টির আয়োজন করা হয়। ইফতারের জন্য ৭০ প্যাকেট ইফতারসামগ্রী ও বিরিয়ানি প্যাকেট সরবরাহের জন্য পাবনা শহরের রুপকথা রোডের কাশ্মীরি হোটেলে অর্ডার দেয়া হয়। হোটেল থেকে ইফতার ও খাবার প্যাকেট সরবরাহ করা হয়। ওই খাবার খেয়ে ৩৫ জন অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনায় তিনি নিরাপত্তা খাদ্য আইনে সিভিল সার্জন অফিসের স্যানিটারি বিভাগের মাধ্যমে বৃহস্পতিবার কাশ্মীরি হোটেলের বিরুদ্ধে মামলা করেন। মামলায় এজারভূক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় কাশ্মীরি হোটেলের মালিকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
এমএসএম / জামান
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন