এবার কমলা হ্যারিস ও জাকারবার্গের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা
মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পালটা জবাবে এবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গসহ যুক্তরাষ্ট্রের ২৯ নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। এ ছাড়া কানাডার বেশ কিছু বিশিষ্ট ব্যক্তির ওপরেও একই নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পালটা জবাবে এমন পদক্ষেপ নিয়েছে রাশিয়া।
এ নিষেধাজ্ঞার ফলে অনির্দিষ্টকালের জন্য রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না ওই ২৯ জন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার রুশ সংবাদমাধ্যম আরটি এ তথ্য জানিয়েছে।
এ নিষেধাজ্ঞা তালিকায় আরও যারা রয়েছেন তারা হলেন- লিঙ্কডইনের সিইও রায়ান রোসলানস্কি, কমলা হ্যারিসের স্বামী ডগ এমহফ, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রোনাল্ড ক্লেইন, পেন্টাগনের মুখপাত্র জন কিরবি প্রমুখ।
এর আগেও কয়েক দফায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নাগরিক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। তাদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনও আছেন। সম্প্রতি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো।
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ওপর আজীবনের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে পুতিন প্রশাসন। এ ছাড়া আছেন পেন্টাগনের কর্মকর্তারা। তাদের সবার ওপরই রাশিয়ায় প্রবেশের ক্ষেত্রে আজীবন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফলে তারা কখনো আর দেশটিতে প্রবেশ করতে পারবেন না।
এদিকে এর আগে গত ২২ মার্চ রাশিয়ায় ফেসবুক বন্ধ করে দেয় দেশটির সরকার। ফেসবুকের সঙ্গে ওই সময় ইনস্টাগ্রামের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়। ফেসবুককে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়ার একটি আদালত।
ওই সময় খবর বের হয় প্রেসিডেন্ট পুতিন, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো ও রুশ সেনাবাহিনীর সদস্যদের মৃত্যু ও ধ্বংস কামনা করে দেওয়া পোস্টগুলোর ক্ষেত্রে ফেসবুক ছাড় দেয়। কিন্তু ফেসবুকের নীতিমালা অনুযায়ী কারো মৃত্যু কামনা করে মাধ্যমটিতে কোনো ধরনের পোস্ট দেওয়া যাবে না।
কিন্তু এ নীতি সাময়িক সময়ের জন্য শিথিল করেছিল ফেসবুক কর্তৃপক্ষ। এ বিষয়টি সামনে আসার পর রাশিয়া ফেসবুকের ওপর কঠোর পদক্ষেপ নেয়।
জামান / জামান
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির