ঢাকা মঙ্গলবার, ১২ মে, ২০২৬

কমলগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ভেড়া বিতরণে অনিয়ম


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২২-৪-২০২২ দুপুর ২:২০
সমতলভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অধীনে কমলগঞ্জ উপজেলার সুবিধাভোগীদের মাঝে ভেড়া বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। 
 
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ প্রকল্পের অধীনে কমলগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২০০ সুবিধা ভোগী পরিবার রয়েছে। গত ১৩ এপ্রিল দুপুরে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে এ ভেড়া বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। উদ্বোধনের দিন ২০টি পরিবারে ৪০টি ভেড়া বিতরণ করা হয়। উদ্বোধনের এক সাপ্তাহ পর বৃহস্পতিবার (২১ এপ্রিল) ৮০টি পরিবারে ১৬০টি ভেড়া বিতরণ করা হয়েছে। বিতরণকৃত অধিকাংশ ভেড়াই ছিল প্রকল্পের নির্ধারিত সাইজের চেয়ে ছোট। জানা গেছে প্রতিটি ভেড়ার ওজন ৯ কেজি থাকার কথা থাকলেও অধিকাংশ ভেড়ার ওজন ছিল ৪ থেকে ৫ কেজি। এ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধির সাথে উপকারবোগীরা দেনদরবার করতে দেখা যায়। অভিযোগ রয়েছে উপজেলা পানিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. আরিফ মঈনউদ্দিনের যোগসাজশে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পের শর্তাবলি অমান্য করে ভেড়া বিতরণে ছয়নয় করছেন।
 
উপকারভোগীরা বলছেন, সরকার আমাদের ৯ কেজি ওজনের বেড়া প্রদানের কথা। ভেড়া লালনপালন বিষয়ক কর্মশালায় এমনটাই আমাদের জানানো হয়েছে। কিন্ত আজ ভেড়া নিতে এসে দেখি একেকটার ওজন ৫/৬ কেজি। কোনোটা তার ছেয়েও ওজনে কম। এ বিষয়ে উপজেলা পানিসম্পদ ভবনে কথা হয় কমলগঞ্জ উপজেলা পানিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. আরিফ মঈনউদ্দিনের সাথে। আলাপকালে তিনি বলেন,এমপিকে দিয়ে উদ্বোধন করে নিয়েছি। ছোট হলেই কি আর উপকারভোগীরা না নিলেই কি? এতে আমার কিছু  যায় আসে না। এক প্রশ্নের জবাবে প্রানিসম্পদ কর্মকর্তা বলেন, আপনারা যা পারেন লিখেন বলে দ্রুত একটি মোটরবাইকে উঠে চলে যান।
 
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, এ বিষয়ে নির্দিষ্ট কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এমএসএম / জামান

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী

লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা

দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!

সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার

রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত

মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক

ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান

গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত নড়াইলের বিশাল আকৃতির গরু ‘বাহুবলি’