সরাইলে পুলিশ হেফাজতে ব্যবসায়ীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা অভ্যন্তরে পুলিশ হেফাজতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। তিনি সরাইল গ্রামের ওবায়দুল্লাহর ছেলে নজির আহমেদ (৪০)। তার পরিবারের সদস্যরা এটিকে রহস্যজনক হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। অন্যদিকে পুলিশ বলছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে নজির আহমেদের বাড়িতে চুরি হওয়ার সময় এক চোরকে আটক করা হয়। এ সময় পিটুনিতে চোর আহত হয়েছে- এ খবর পেয়ে সরাইল থানা পুলিশ সেখানে গিয়ে নজির আহমেদসহ চোরকে আটক করে থানায় নিয়ে আসে। থানার মধ্যে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ব্যবসায়ী নজির আহমেদ মারা যান।
সরাইল থানার ওসি আসলাম হোসেন জানান, তিনি বুকের ব্যথায় অসুস্থ বোধ করলে তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাতেই তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied