ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

আবারো আফগানিস্তানের মসজিদে শক্তিশালী বিস্ফোরণে নিহত ৩৩


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৩-৪-২০২২ সকাল ৯:৪৭

আফগানিস্তানের কুন্দুজ শহরের কাছে একটি মসজিদে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন। শুক্রবারের (২২ এপ্রিল) এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে।

তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ টুইটবার্তায় বলেন, কুন্দুজের ইমাম শাহিব জেলায় একটি মসজিদে বিস্ফোরণ ঘটেছে। এতে শিশুসহ ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন’।

হামলার পেছনে কারা জড়িত তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এর আগে একাধিক বিস্ফোরণের দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।

এই বিস্ফোরণের এক দিন আগেই মাজহার-ই- শরিফের এক শিয়া মসজিদে বিস্ফোরণে ১২ জন প্রাণ হারান।

গত বছরের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয়ার পর দেশটির বিভিন্ন স্থানে হামলা বেড়ে গেছে। এতে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক