ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ওয়াশিংটনের অভিজাত এলাকায় বন্দুকধারীর হামলায় আহত ৪


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৩-৪-২০২২ সকাল ৯:৫০

ওয়াশিংটনের অভিজাত এলাকায় বন্দুকধারী হামলা চালিয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। এতে এক কিশোরীসহ চার জন আহত হয়েছেন। ওয়াশিংটনের কানেকটিকাট এভিনিউ-ভ্যান নেস এলাকায় এ ঘটনাটি ঘটে।

পুলিশ জানিয়েছে, ওয়াশিংটনের ওই এলাকায় মূলত অভিজাত এবং উচ্চবিত্ত পরিবারগুলোর বসবাস। ঘটনাস্থলের কাছে একটি স্কুল ও বিশ্ববিদ্যালয় থাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনার পরই বন্দুকধারীকে গ্রেপ্তার করতে ওই এলাকাসহ আশপাশের এলাকাগুলো লকডাউন করে তল্লাশি শুরু করে। সতর্কতা অবলম্বন করতে এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়।

শুক্রবার রাতে পুলিশ সন্দেহভাজনের অ্যাপার্টমেন্টে প্রবেশের প্রস্তুতি নেয়। এমন সময় ওই সন্দেহভাজন বন্দুকধারী নিজেকে হত্যা করেন। ওয়াশিংটনের ডিসি মেট্রোপলিটন পুলিশের প্রধান রবার্ট ক্যানটি বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনার জন্য আমরা যাকে সন্দেহ করছিলাম তিনি এখন মৃত। অবশ্য তিনি সন্দেহভাজনের নাম প্রকাশ করেননি।

পুলিশ প্রধান বলেন, ধারণা করছি যখন এমপিডিসি সদস্যরা তার অ্যাপার্টমেন্টে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিল তখন তিনি নিজেকে হত্যা করেছেন।

বন্দুকধারীর গুলিতে আহতদের মধ্যে প্রাপ্তবয়স্ক দুজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। আহত কিশোরীর সামান্য জখম হয়েছিল, তার অবস্থাও স্থিতিশীল রয়েছে। আহত আরেক নারীকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে।

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক