৪ মাস ধরে করোনা টিকার উৎপাদন বন্ধ রেখেছে সেরাম
বিশ্বের বৃহত্তম টিকা প্রস্তুতকারী কোম্পানি সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া গত ডিসেম্বর থেকে করোনা টিকার উৎপাদন বন্ধ রেখেছে। কোম্পানির শীর্ষ নির্বাহী আদর পুনাওয়ালা ভারতের সংবাদমাধ্যম টাইমস নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। নিজেদের মজুদে থাকা কোটি কোটি টিকার ডোজ অবিক্রীত থাকায় কোম্পানি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে সাক্ষাৎকারে জানিয়েছেন পুনাওয়ালা।
টাইমস নেটওয়ার্ককে তিনি বলেন, বর্তমানে আমাদের মজুদে ২০ কোটিরও বেশি টিকা পড়ে আছে। এখনও বিক্রি হয়নি এগুলো। আমরা এমনকি এসব ডোজ বিনা পয়সায় বিতরণ করে দেয়ার জন্য প্রস্তুত। কারণ, দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকলে এগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে যাবে।
করোনা টিকা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভারতীয় সংস্করণ কোভিশিল্ডের প্রস্তুতকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট। গত বছরের এই সময়ে অর্থাৎ মার্চ-এপ্রিল মাসে ভারতে যখন করোনার সর্বনাশা দ্বিতীয় ঢেউ শুরু হয়েছিল, সে সময় দেশে জোগান ঠিক রাখতে বাইরের দেশে টিকা রপ্তানি বন্ধ ঘোষণা করেছিল ভারত সরকার।
বিশ্বের বৃহত্তম টিকা রপ্তানিকারক দেশটির এই সিদ্ধান্তে বিপদে পড়েছিল গোটা বিশ্ব। টিকার জোগান বন্ধ থাকায় অনেক দেশের জাতীয় টিকাদান কর্মসূচিও স্থগিত হয়ে গিয়েছিল।
দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কেটে যাওয়ার পর ধীরে ধীরে সংক্রমণ-মৃত্যুর হার কমে আসে ভারতে। সরকারও টিকার রপ্তানির ওপর স্থগিতাদেশ তুলে নেয়। কিন্তু চীন ব্যতীত বিশ্বের অধিকাংশ দেশ করোনার সঙ্গে সহাবস্থানের নীতি নেয়া এবং উন্নত দেশসমূহের মোট জনসংখ্যার অধিকাংশই টিকার দুই ডোজ সম্পূর্ণ করে ফেলায় গত বছরের শেষ থেকে কমতে থাকে করোনা টিকার চাহিদা।
আদর পুনাওয়ালা অবশ্য বলেছেন, ভারতে করোনা টিকার দ্বিতীয় ডোজ নেয়ার পর তৃতীয় বা বুস্টার ডোজ নেয়ার মধ্যকার যে বিরতি, তা কমানোর জন্য দেশটির সরকারকে অনুরোধ করেছে সেরাম ইনস্টিটিউট। বর্তমানে ভারতের সরকারি নিয়ম অনুযায়ী দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজের মধ্যকার বিরতি ৯ সপ্তাহ। এই বিরতিকাল ৬ সপ্তাহ করতে সরকারকে অনুরোধ জানিয়েছে কোম্পানিটি।
এর পাশাপাশি আর্থিকভাবে অনগ্রসর ও উন্নয়নশীল দেশগুলোকে টিকা সহায়তা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে প্রকল্প, সেই কোভ্যাক্সে অবিক্রীত টিকার ডোজসমূহ পাঠানো যায় কি-না, সে চেষ্টাও চলছে বলে সাক্ষাৎকারে জানিয়েছেন পুনাওয়ালা।
জামান / জামান
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির