ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

পুতিনের সাথে কথা বলতে মস্কো সফরে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৩-৪-২০২২ দুপুর ১০:৪

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে মস্কো সফরে যাচ্ছেন। এ সময় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

বিবিসির খবরে বলা হয়, গুতেরেসের মুখপাত্র এরি কানেকো মস্কো সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। এই সফরে ইউক্রেন যুদ্ধ থামাতে করণীয় নিয়ে আলোচনা হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। 

জাতিসংঘ মহাসচিব রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে দুই দেশের মধ্যে সংলাপের ওপর গুরুত্ব দিয়ে আসছেন। রাশিয়ার সামরিক অভিযান জাতিসংঘের সনদ লংঘন করেছে বলেও মন্তব্য করেন তিনি। জাতিসংঘ মহাসচিবের এমন মন্তব্যের পর থেকে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেননি পুতিন।

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি অভিযান শুরু করে রাশিয়া। এর পর থেকে দুপক্ষের সংঘাতে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। বাস্তুহারা হয়েছে ১ কোটি ২০ লাখের বেশি মানুষ। তাদের বড় একটি অংশ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।

টানা প্রায় দুই মাস ধরে চলা এ আগ্রাসনে ভবন ও অবকাঠামোগতভাবে ইউক্রেনের ক্ষতি মোটামুটিভাবে ৬ হাজার কোটি মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস।

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক