পাম তেল রফতানি নিষিদ্ধের ঘোষণা ইন্দোনেশিয়ার
পাম তেল রফতানি নিষিদ্ধের ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া। দেশটির প্রেসিডেন্ট জোকো উইডোডো এ ঘোষণা দিয়েছেন। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বজুড়ে দ্রব্যমূল্য, বিশেষ করে খাদ্যসামগ্রীর দাম বেড়ে যাওয়ার আশঙ্কার মধ্যেই ইন্দোনেশিয়ার এমন ঘোষণা এলো। শনিবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, বাসা-বাড়িতে রান্নার তেলের পর্যাপ্ত ও সাশ্রয়ী সরবরাহ নিশ্চিত করতেই পাম তেল রফতানি নিষিদ্ধের এ উদ্যোগ নেয়া হয়েছে।
আলজাজিরার খবরে বলা হয়েছে, দুনিয়ার সবচেয়ে বেশি পাম তেল উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়া। এই তেলকে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত উদ্ভিজ্জ তেল হিসেবে বিবেচনা করা হয়। আইসক্রিম থেকে শুরু করে শ্যাম্পু পর্যন্ত বিভিন্ন সামগ্রী তৈরিতে এটি ব্যবহৃত হয়।
পাম তেলের গল্পের শুরুটা ১৮৪৮ সালে পশ্চিম আফ্রিকায়। পরে এটি অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে। বর্তমানে সবচেয়ে বেশি পাম তেল উৎপন্ন হয় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায়।
জামান / জামান
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির