ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

খাশোগির হত্যাকারীরা যুক্তরাষ্ট্রে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩-৬-২০২১ দুপুর ৪:১০

সাংবাদিক জামাল খাসোগিকে হত্যাকারী সৌদি হিট স্কোয়াডের চার সদস্য যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণায় তা অনুমোদনও করেছে। নিউইয়র্ক টাইমস এর প্রতিবেদনে এ কথা বলা হয়।  

সৌদি আরবে জন্ম নেয়া খাসোগি যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। তাকে ইস্তাম্বুলে সৌদি কনসু্যূলেটে ২০১৮ সালে খুন করা হয়। সৌদি আরব থেকে পাঠানো এজেন্টরা তাকে হত্যা করে।

নিউইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে, এদেরই চারজন আমেরিকার বেসরকারি সিকিউরিটি গ্রুপ তায়ের ওয়ানে প্রশিক্ষণ নিয়েছে। 

গ্রুপটির শীর্ষ কর্মকর্তা লুইস ব্রিমার সৌদি এজেন্টদের প্রশিক্ষণ দেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তারা ২০১৭ সালে এই প্রশিক্ষণ নিয়েছে। তবে এটি ছিল আত্মরক্ষামূলক। তাদের পরবর্তী জঘন্য কাজের সঙ্গে সম্পর্কিত নয়। 

মার্কিন পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। তবে তারা আমেরিকান সামরিক সরঞ্জাম ও প্রশিক্ষণের যথাযথ ব্যবহারের আহ্বান জানিয়েছে। 

এদিকে ফেব্রুয়ারিতে প্রকাশিত এক মার্কিন প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সুরক্ষায় যে এলিট ইউনিট কাজ করে তার সাত সদস্য হিট স্কোয়াডে অংশ নেয়, যারা খাসোগিকে হত্যা করেছিল। 

তবে যুক্তরাষ্ট্রে প্রশিক্ষিত ওই চারজন এলিট ইউনিটের সদস্য কিনা নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে তা স্পষ্ট করা হয়নি।

প্রীতি / প্রীতি

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র