ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

সোনাগাজীতে নানা আয়োজনে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


সোনাগাজী প্রতিনিধি  photo সোনাগাজী প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৬-২০২১ দুপুর ৪:৩১
ফেনীর সোনাগাজীতে নানান আয়োজনে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। 
বুধবার (২৩শে জুন)  সকালে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন,  মিলাদ মাহফিল, কোরান খতম, কেককাটা, আলোচনাসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।
 
উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রফেসর মফিজুল হক'র সভাপতিত্ব ও প্রচার সম্পাদক শাহাদাত হোসেন জুয়েল'র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন।
 
এতে আওয়ামীলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সদ্য ঘোষিত উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট নাছির উদ্দিন বাহার, সহসভাপতি এম এ মজিদ ভুলুমিয়া, শেখ মোঃ ইসমাইল, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিলন চেয়ারম্যান, নুরুল আফছার, সাংগঠনিক সম্পাদক শেখ আবদুল হালিম মামুন, রূপম শর্মা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুল, সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম রবিন,
 
আরো উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরণ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভূট্টু চেয়ারম্যান, যুবলীগ নেতা ওমর ফারুক কামরুল, শিমুল মোমিন, আবদুল হালিম সোহেল ভূঞা, মোঃ আবদুল্লাহ, উপজেলা আওয়ামীলীগ নেতা সুলতান আহমদ,  ইব্রাহিম খলিল, আরিফ ভূঞা, বাহার উদ্দিন ভূঞা, এবি ছিদ্দিক দুলাল, আমজাদ হোসেন বিপ্লব, আকবর হোসেন, কাউন্সিলর মোঃ মোস্তফা, আইয়ুব আলী খান, সেচ্ছাসেবক লীগ নেতা ডাঃ সারোয়ার রায়হান, নুরুল করিম সাইফুল, ছাত্রলীগ নেতা শাহীন আলম, হেলাল উদ্দিন সহ আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ সেচ্ছাসেবক লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফেনীর সাংসদ নিজাম উদ্দিন হাজারী সহ সকল আওয়ামীলীগ নেতৃবৃন্দের জন্য দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন- সোনাগাজী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুক।
 
আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পৃথক আয়োজনে সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকনের পৃষ্ঠপোষকতায় ও উপজেলা প্রতিবন্ধী সংস্থার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। প্রতিবন্ধী সংস্থার সভাপতি মোঃ হানিফ এর সভাপতিত্বে ক্যাম্প উদ্বোধন করেন- মেয়র খোকন। এতে ২শতাধিক গরীব অসহায় রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন  গ্রেপ্তার। 

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ

জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা

বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট

নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন