ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাবনায় ঈদে ৩৭৩ পরিবার পাচ্ছে ঘর


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৪-২০২২ দুপুর ৪:৪২

ঈদ উপহার হিসেবে পাবনার ৩৭৩ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে জমিসহ স্বপ্নের ঘর। শনিবার (২৩ এপ্রিল) দুপুরে পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন প্রেস বিফিং এ তথ্য জানান।

প্রেস বিফিংয়ে জেলা প্রশাসক জানান, তৃতীয় পর্যায়ে ঈদ উপহার হিসেবে আগামী ২৬ এপ্রিল সারাদেশে ৩২ হাজার ৯০৪টি গৃহ হস্তাস্তর কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরমধ্যে পাবনার ৯ উপজেলা ৩৭৩টি ঘর হস্তান্তর করা হবে। পাবনায় মোট ৬৫৪টি ঘরের বরাদ্দ পাওয়া গেছে। অবশিষ্ঠ ঘর জুনের মধ্যেই সম্পন্ন হবে।

তিনি আরো জানান, এর আগে পাবনায় দুই পর্বে ১ হাজার ৪২৩টি ঘর হস্তান্তর করা হয়েছে। উদ্বোধনের দুদিন আগে দখল দেয়া হবে। প্রতিটি ঘর বাবদ খরচ হয়েছে ২ লাখ ৬০ হাজার টাকা। বিদ্যুৎ, রাস্তা, স্যানিটারি, পানিসহ সব সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট প্রমুখ।

এমএসএম / জামান

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান