তজুমদ্দিনে স্মার্ট এনআইডি কার্ড বিতরণে অর্থ আদায়ের অভিযোগ
ভোলার তজুমদ্দিনের মলংচরা ইউনিয়নের চরজহির উদ্দিনে স্মার্ট ভোটার এনআইডি কার্ড বিতরণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাথে সাথে স্থানীয় ভোটাররা বিতরণ কেন্দ্রে দায়িত্বে নিয়োজিত উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ করেও লাভ হয়নি।
সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল হতে বিচ্ছিন্ন দ্বীপ চরজহির উদ্দিনের সোনাপুর ও মলংচরা ইউনিয়নের স্মার্ট এনআইডি কার্ড বিতরণ শুরু হয়। বিতরণের শেষদিন শনিবার সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত মলংচরা মডেল হাই স্কুল কেন্দ্রে উপজেলার মলংচরা ইউনিয়নের স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হয়।
স্মার্ট আইডি নেয়ার জন্য পুরাতন এনআইডি জমা দিতে হয়। আর যাদের মূল এনআইডি কার্ড হারিয়ে গেছে তাদের স্মার্ট আইডি নেয়ার ক্ষেত্র ৩৫৩ টাকা সরকারি কোষাগারে জমা দেয়ার ভিত্তিতে পুরাতন কার্ড দেয়ার নিয়ম রয়েছে। এই সুযোগে সংশ্লিষ্ট কর্মীরা সবার কাছ থেকেই টাকা দাবি করছেন। এছাড়াও কার্ড বিতরণকালে দায়িত্বরত স্টাফরা বিভিন্ন অজুহাতে সাধারণ মানুষের কাছ থেকে কোনো রসিদ ছাড়াই ৩০০ থেকে ৫০০ টাকা করে আদায় করার অভিযোগ পাওয়া গেছে। অনেক মানুষ কার্ড নিতে এলে দাবিকৃত টাকার জন্য কার্ড দেয়া হয়নি বলেও জানান অনেকে।
মলংচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী রহিমা বেগম জানান, পুরাতন এনআইডির মূল কপি জমা দিলে আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা বলে আপনার কার্ড আসেনি। তজুমুদ্দিন অফিসে যোগাযোগ করেন। রহিমা আরো অভিযোগ করেন, তার স্বামী ও ননদসহ পরিবারের আরো চারটি এনআইডি কার্ডের জন্য ৩০০ থেকে সাড়ে ৩০০ টাকা করে আদায় করেন আব্দুল হালিম নামে এক স্টাফ।
১নং ওয়ার্ডের মাইন উদ্দিন জানান, স্মার্টকার্ড নিতে আসলে আগের এনআইডি কার্ড জমা দিলেও আমার কাছ থেকে ৩০০ টাকা আদায় করেন। কিসের টাকা তা জানতে চাইলে বলেন, আপনার কার্ডে সমস্যা আছে। ঠিক করতে টাকা লাগবে।
৪নং ওয়ার্ডের মোহাম্মদ আব্বাস জানান, তার স্ত্রী জেসমিন বেগমের কাছ থেকেও একই অজুহাত দেখিয়ে ৩০০ টাকা আদায় করেছে নির্বাচন অফিসের লোকজন।
স্মার্ট আইডি কার্ড বিতরণকারী আব্দুল হালিম নামে নির্বাচন অফিসের এক কর্মী জানান, যাদের আগের মূল কার্ড হারিয়েছে, শুধুমাত্র তাদের কাছ থেকে টাকা নেয়া হচ্ছে। অন্য কারো কাছ থেকে টাকা নেওর অভিযোগ সত্য নয়।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা আমির খশরু গাজী জানান, এ ধরনের কোনো অভিযোগ কেউ করেনি। তাছাড়া পুরাতন আইডি কার্ড হারিয়ে গেলে সেখানে ৩৫০ টাকার মতো একটি সরকারি ফি রয়েছে। অনেকেই এই টাকা পরিশোধ করতে পারেননি, কিন্তু আমরা মানবিক কারণে তাদের কার্ড দিয়েছি।
এমএসএম / জামান
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
Link Copied