কোটালীপাড়ায় মার্কেট নির্মাণ হলেও ফুটপাথ দখল করে ব্যবসা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঘাঘর বাজারের প্রবেশদ্বারে রাস্তার দুপাশে ফুটপাথের জায়গা দখল করে নিয়েছেন এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাজারে আসা খালেক মোল্লা, নিপুন বিশ্বাস, বিশ্বজিৎ বৈদ্য, প্রকাশ অধিকারী অভিযোগ করে বলেন, ঘাঘর বাজারে প্রবেশে ব্যাপক প্রতিবন্ধকতা সৃস্টি করছে ফুটপাথ দখলকারী ব্যবসায়ীরা। তারা রাস্তার দুই পাশের ফুটপাথের জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে জমজমাট ব্যবসা করার ফলে রাস্তা সরু হয়ে যাওয়া এবং যানবাহন চলাচলের কারণে যানজটের কবলে নাকাল কোটালীপাড়াবাসী।
এদিকে ঘাঘর বাজারের এই যানজট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ একর জমির মূল্য ৪৬ কোটি টাকা পরিশোধ করে তার উপরে ২৪ কোটি টাকা ব্যয়ে পাশেই মনোরম পরিবেশে মনোমুগ্ধকর পরিবেশবান্ধব পৌর কিচেন মার্কেট নির্মাণ করেছেন। কিন্তু ফুটপাথের অসাধু ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর নির্মিত পৌর কিচেন মার্কেটকে উপেক্ষা করে ফুটপাথ দখল করে যানজট সৃষ্টি করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এ কারণে সব সময় ঘাঘর বাজারে যানজট লেগেই থাকে। ফলে অহরহ দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ক্রেতাদের ভিড় বেড়ে যাওয়ায় হেঁটে প্রবেশ করাও মুশকিল হয়ে পড়েছে। এ কারণে বর্তমানে ঘাঘর বাজারের অবস্থা নাজুক। এলাকাবাসী এ যানজট নিরসনে ফুটপাথ দখলমুক্ত করার জন্য পৌর মেয়র ও সংশ্লিষ্ট কর্মকর্তারাদের প্রতি দাবি জানিয়েছেন।
পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ বলেন, ফুটপাতের ব্যবসায়ীদের জন্য পৌর কিচেন মার্কেটে সুন্দর ব্যবস্থা রয়েছে। তারপরও তারা কেন মানুষের চলাচলের ফুটপাথ দখল করে যানজট সৃষ্টি করছে তা বুঝতে পারছি না বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
Link Copied