ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

৮ দালালের নিয়ন্ত্রণে মহাসড়ক


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২৪-৪-২০২২ দুপুর ১:১

ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ থেকে বিশ্বরোড ও বিশ্বরোড থেকে মাধবপুর পর্যন্ত ব্যস্ততম অংশটি ব্যাটারিচালিত রিক্সা, সিএনজি, অটোরিকসার দখলে। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনাসহ প্রানহানির ঘটনা। বিশ্বরোডের মোড়ে এসব নিষিদ্ধ যানবাহনের ভিড়ে প্রায় সময় দীর্ঘ যানজটের কবলে পড়ে দূরপাল্লার যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। ঢাকা-সিলেট মহাসড়কে নছিমন, করিমন, সিএনজি, ব্যাটারী চালিত অটোরিকশা, ইজিবাইক চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ হলেও এসব নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের কোন সক্রিয় ভূমিকা না থাকায় মহাসড়কে এসব অবৈধ যানবাহন বেপরোয়া চলাচল করছে। দূরপাল্লার বাস- ট্রাক চালক ও তাদের সহকারীদের দাবি- মহাসড়ক অবৈধ যানের কবল থেকে মুক্ত না হলে আসন্ন ঈদ উপলক্ষে ব্যাপক যানজটের সৃষ্টি হতে পারে।

জানা গেছে, মহাসড়কে নিষিদ্ধঘোষিত নছিমন, করিমন, সিএনজি, ব্যাটারী চালিত অটোরিকশা, ইজিবাইকের চালকরা আশুগঞ্জ, সরাইল, বিজয়নগরের বিভিন্ন গ্রাম থেকে লিংক রোড দিয়ে সরাসরি  মহাসড়কে উঠে নিয়মের তোয়াক্কা না করে উল্টো দিকে চলে আসে। ফলে অনেক সময় মহাসড়কে চলাচলকারী দ্রুতগামী যানবাহনের সাথে সংঘর্ষে প্রানহানি ঘটে থাকে। দিন দিন এ মহাসড়কে বেড়েই চলেছে সিএনজি অটোরিকশাসহ তিন চাকার যানবাহনের দৌরাত্ম্য।

অনুসন্ধানে জানা গেছে, আশুগঞ্জ থেকে মাধবপুর পর্যন্ত ৮ দালালের নিয়ন্ত্রণে রয়েছে এ মহাসড়কটি। এই ৮ জনের সাথেই সমঝোতা করে সিএনজি অটোরিক্সাসহ অন্যান্য তিন চাকার যানের চালকরা বীরদর্পে মহাসড়ক দাবিয়ে বেড়ায়।

পরিসংখ্যান বলছে, ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে যেসব দুর্ঘটনা ঘটে তার অধিকাংশই তিন চাকার যানবাহনের কারণে। বেশিরভাগ ক্ষেত্রেই তিন চাকার যানবাহনের যাত্রীরাই হতাহত হন দুর্ঘটনাগুলোতে। এসব দুর্ঘটনায় মৃত্যুর মিছিলে নিত্যদিন যুক্ত হচ্ছে নতুন মুখ। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছেন অনেকেই। তবে মহাসড়কে তিন চাকার এ যান চলাচল বন্ধ হলে দুর্ঘটনার হার ৯০ ভাগ কমে আসবে বলে দাবি বাস চালকদের।

বাসচালক আরজু মিয়া বলেন, দেশের অন্য কোনো মহাসড়কে তিন চাকার যানবাহন চলে না। অথচ ঢাকা-সিলেট মহাসড়কে অবাধে চলছে তিন চাকার যানবাহন। চললে সব জায়গায় চলুক নয়তো এসব বন্ধ করে দেয়া হোক বলে দাবি জানান এ চালক।

তবে আশুগঞ্জ থেকে বিশ্বরোডে চলাচলকারী শাকিল মিয়া নামে এক সিএনজি অটোরিকশার চালক বলেন, আমাদেরও তো পরিবার আছে। গাড়ি না চালালে পরিবার নিয়ে চলবো কিভাবে? জীবনের ঝুঁকি নিয়ে পুলিশের লাথি-গুতা খেয়েই তো গাড়ি চালাই। গাড়ি ধরলে টাকা দিয়ে ছাড়িয়ে আনি।

এ ব্যাপারে হাইওয়ে থানার ইনচার্জ সুখেন্দু বসু জানান, মহামান্য হাইকোর্টের আদেশের ফলে সকল প্রকার অবৈধ যানবাহন মহাসড়কে চলতে না পারে তার জন্য আমরা জিরো টলারেন্স অবস্থায় আছি। জনবল সংকট থাকার কারণে তা পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। মাসোহারা আদায় করা হয় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- যদি কোন অনিয়মের প্রমাণ পাওয়া যায় তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু