ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ইতিহাস গড়ে ফের ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৫-৪-২০২২ দুপুর ১০:২৭

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে টানা দ্বিতীয়বার বিজয়ী হলেন এমানুয়েল ম্যাক্রোঁ। স্থানীয় সময় রোববার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থী মেরি লঁ পেনকে হারিয়ে ২০ বছরের মধ্যে দ্বিতীয়বার জয়ী হয়ে ইতিহাস গড়েছেন তিনি। সূত্র : বিবিসি।

রোববার স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহণ। শেষ হয় রাত ৮টায়। এবারের নির্বাচন ফরাসিদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। কারণ, মেরিন লা পেনকে রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ হিসেবে মনে করা হয়। তিনি জিতলে ফ্রান্স তো বটেই, সারাবিশ্বের জন্য তা হতো বড় ধাক্কা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিজয় কিংবা ব্রেক্সিটের পক্ষে যুক্তরাজ্যের মানুষের ভোটের সময় যেমনটা ঘটেছিল।

নির্বাচনে ম্যাক্রোঁ পেয়েছেন ৫৮ দশমিক ৫৫ শতাংশ ভোট। আর প্রতিদ্বন্দ্বী মারিন লা পেন পেয়েছেন ৪১ দশমিক ৪৫ শতাংশ ভোট।

এই নির্বাচন দুটি ধাপে অনুষ্ঠিত হয়েছে। গত ১০ এপ্রিল প্রথম ধাপে ১২ জন (৮ জন পুরুষ ও ৪ জন নারী) প্রার্থী অংশ নেয়। এতে কোনো প্রার্থী এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় যে দুজন বেশি ভোট পেয়েছিলেন তাদের মধ্যে দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হয়। এতে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলেন।

জয়ের পর আইফেল টাওয়ারের বেদিতে সমর্থকদের উদ্দেশে ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, নির্বাচন শেষ হয়ে গেছে, তিনি ‘সবার প্রেসিডেন্ট হবেন’।

এদিকে হেরে যাওয়ার পরও মারিন লা পেন বলেছেন, তিনি যে ভোট পেয়েছেন সেটা একটা জয়ের চিহ্ন।

অন্যদিকে, ম্যাক্রোঁর এই বিজয়ে স্বস্তি পেয়েছেন ইউরোপিয়ান নেতারা। তাদের ভয় ছিল কট্টর ডানপন্থী প্রার্থীরা কয়েক দফা ইউরোপিয়ান ইউনিয়নের নীতিবিরোধী প্রস্তাব করবে।

উল্লেখ্য, ২০০২ সালের পর কোনো ফরাসি প্রেসিডেন্ট পরপর দুবার নির্বাচিত হননি। ১৯৬৫ সালে দেশটিতে সর্বশেষ প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছিলেন শার্ল দ্য গল। এবার সেই তালিকায় নাম লেখালেন ম্যাক্রোঁ। ২০১৭ সালে প্রথমবারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তিনি।

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক