ম্যাক্রোঁকে জেলেনস্কির অভিনন্দন
দ্বিতীয়বারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ায় এমানুয়েল ম্যাক্রোঁকে অভিনন্দন জানিয়েছেন যুদ্ধবিধ্বস্ত দেশ দেশ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এক টুইটার পোস্টে ম্যাক্রোঁকে ইউক্রেনের সত্যিকারের বন্ধু বলেও অভিহিত করেন জেলেনস্কি। তিনি এটাও ধারণা করেছিলেন বলে জানান যে, তারা নিশ্চিত বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। ইউরোপকে আরো একত্রিত ও শক্তিশালী করার বার্তাও দেন জেলেনস্কি।
দ্বিতীয়বারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে জয়ী হয়েছেন ৪৪ বছর বয়সী এমানুয়েল ম্যাক্রোঁ। ফ্রান্সের নাগরিকরা রোববার (২৪ এপ্রিল) প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় ধাপে ভোট প্রয়োগ করেন। প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থী মেরি লা পেনকে হারিয়ে ২০ বছরের মধ্যে দ্বিতীয়বার জয়ী হয়ে ইতিহাস গড়লেন ম্যাক্রোঁ।
এমানুয়েল ম্যাক্রোঁ পেয়েছেন ৫৮ দশমিক ৫৫ শতাংশ ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী মেরি লা পেন পেয়েছেন ৪১ দশমিক ৪৫ শতাংশ ভোট।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে বেশ সরব ছিলেন ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। এমনকি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে ইউক্রেনের তরফে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বেশ কয়েকবার টেলিফোনে কথাও বলেন তিনি। যদিও সেসব আলাপন হালে পানি পায়নি।
তবে ধারণা করা হচ্ছে, ইউক্রেনে রাশিয়ার হামলা এবং ম্যাক্রোঁর পদক্ষেপের ইতিবাচক প্রভাব পড়েছে দেশটির ভোটারদের ওপর। তার সমর্থকরা বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতির দিকে বেশি মনোযোগী হওয়ায় ঠিকমতো প্রচারণাও চালাতে পারেননি এমানুয়েল ম্যাক্রোঁ। তারপরও জোরালো সমর্থন পেয়ে আবারও জয়ী হয়েছেন তিনি।
সূত্র : আলজাজিরা।
জামান / জামান
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির