ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

বিশ্বে হাজারের নিচে নামল করোনায় মৃত্যু, নতুন আক্রান্ত ৪ লাখ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৫-৪-২০২২ দুপুর ১০:৪৯

শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনাভাইরাসের তীব্রতা কমে আসছে। রোববার বিশ্বে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৫৮ জন আর এ রোগে মৃত্যু হয়েছে ৯৭৭ জনের। এছাড়া এই দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ২২ হাজার ১৬ জন। মহামারী শুরুর পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটার্সের পরিসংখ্যান বলছে, রোববার বিশ্বে করোনা সংক্রমণে শীর্ষে ছিল দক্ষিণ কোরিয়া; আর এই দিন কোভিডজনিত অসুস্থতায় সর্বোচ্চ মৃত্যু ঘটেছে রাশিয়ায়। দক্ষিণ কোরিয়ায় এইদিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৬৪ হাজার ৭২৫ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ১০৯ জনের। একই দিন রাশিয়ায় করোনায় মৃত্যু হয়েছে ১৬৮ জনের; আর করোনা পজিটিভি হিসেবে সেখানে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪৪৬ জন।

রোববার বিশ্বের অন্যান্য যেসব দেশে করোনার সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব হলো— ফ্রান্স (নতুন আক্রান্ত ৫৮ হাজার ৯৫৪ জন, মৃত্যু ৪০ জন), ইতালি (নতুন আক্রান্ত ৫৬ হাজার ২৬৩ জন, মৃত্যু ৭৯ জন), জার্মানি (নতুন আক্রান্ত ৩১ হাজার ২৬৭ জন, মৃত্যু ২২ জন), থাইল্যান্ড (মৃত্যু ১২৬ জন, নতুন আক্রান্ত ১৭ হাজার ৭৮৪ জন)।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ কোটি ৮১ লাখ ২৯ হাজার ৮৪১ জন। এই রোগীদের মধ্যে করোনা মৃদু উপসর্গ বহন করছেন ৫ কোটি ৮০ লাখ ৭৫ হাজার ৩৮৩ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৫৪ হাজার ৫৫৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে। তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।

ওয়ার্ল্ডেমিটার্সের তথ্য বলছে, মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫০ কোটি ৯৫ লাখ ৪২ হাজার ৭৩৭ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬২ লাখ ৪৩ হাজার ১৯৯ জনের। এছাড়া, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৪৬ কোটি ২২ লাখ ৭৩৬ জন। 

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক