ঢাকা শনিবার, ২৮ মার্চ, ২০২৬

ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ লাঘবে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পাবলিক টয়লেট


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৪-২০২২ দুপুর ১১:৪৬
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কটি ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগের ভয়ানক আতঙ্কের নাম। ঈদ এলেই ছুটির দিন থেকেই যাত্রীদের কারণে গণপরিবহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়। ফলে ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকতে হয় ঘরমুখো মানুষদের। তবে এবার টাঙ্গাইল জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো মহাসড়কের যানজট নিরসন ও সহনীয় পর্যায় রাখতে নিয়েছে বিভিন্ন উদ্যোগ। 
 
এ মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব ১৩ কিলোমিটার সড়কের দুই লেন, যার কারণে এ অংশে গতবারের মতো এবারো যানজটের আশঙ্কা করছেন পরিবহন মালিক, শ্রমিকরা ও যাত্রীরা। এ সময় মহাসড়কের পাশে টয়লেট না থাকায় প্রকৃতির ডাকে সাড়া দিতে যাত্রীদের পড়তে হয় দুর্ভোগে। বিশেষ করে নারী যাত্রীদের পড়তে হয় চরম বিপাকে। 
 
এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটে যাত্রীদের দুর্ভোগের আশঙ্কার বিষয়টি মাথায় রেখে মহাসড়কের বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে ২৫টি অস্থায়ী পাবলিক টয়লেট। এমন উদ্যোগ নিয়েছেন কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকী। ব্যক্তিগত উদ্যোগেই তিনি এ টয়লেটগুলো স্থাপন করছেন। এছাড়া যাত্রীরা যেন ভোগান্তিতে না পড়েন সেদিকেও নিরাপত্তার ব্যবস্থা করেছেন তিনি।
 
এ মহাসড়ক দিয়ে চলাচল করা পরিবহন শ্রমিক ও যাত্রীরা জানান, মহাসড়কের বিভিন্ন স্থানে অস্থায়ী টয়লেট দেখা যাচ্ছে। সত্যিই এ উদ্যোগটি প্রশংসার। ঈদে ঘরমুখো যাত্রীরা যানজটের কারণে প্রকৃতির ডাকে সাড়া দিতে কষ্ট হয়। নারী যাত্রীরা পড়েন বিভ্রান্তিকর অবস্থায়। অস্থায়ী টয়লেট থাকায় তাদের সমস্যা অনেকটাই কম হবে।
 
এ ব্যাপারে মেয়র নুর এ আলম সিদ্দিকী বলেন, ঈদ এলেই এ মহাসড়কে যানজটের কবলে পড়েন ঘরমুখো যাত্রীরা। এতে যাত্রীদের প্রকৃতির ডাকে সাড়া দিতে কষ্টকর হয়ে পড়ে। বিশেষ করে নারী যাত্রীরা পড়েন বিভ্রান্তিকর অবস্থায়। তাই মহাসড়কে চলাচলরত পরিবহন শ্রমিক ও যাত্রীদের কষ্ট লাগবের কথা ভেবে মহাসড়কের বিভিন্ন জায়গায় অস্থায়ী ২৫টি পাবলিক টয়লেট স্থাপন করা হয়েছে।

এমএসএম / জামান

তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

২ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার, বাসে ছিল ৪৫ জন

রূপগঞ্জে জামদানী ভিলেজ প্রকল্প পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

ঈদ উপলক্ষে ঘুরতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত

চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি

নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল

সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস

বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত

নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ

ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল

বগুড়ায় মাংস সমিতি’র ৭৭ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও