ইউক্রেন সীমান্তবর্তী রুশ শহরের তেলের ডিপোতে আগুন
ইউক্রেন সীমান্তবর্তী রুশ শহর ব্রায়নস্কের একটি তেলের ডিপোতে আগুন লেগেছে। আগুন লাগার অতি অল্প সময়ের মধ্যেই ডিপো ও তার আশপাশের এলাকায় তা ছড়িয়ে পড়ে। স্থানীয় সময় রোববার (২৪ এপ্রিল) মধ্যরাতের পর এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে রাশিয়ার জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে সেখানে ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে। হতাহতের কোনো তথ্য এখরো জানা যায়নি।
জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণায়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধের সঙ্গে এই অগ্নিকাণ্ডের সম্পর্ক থাকার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে গত সপ্তাহে ব্রায়োনস্কের আবাসিক এলাকায় হেলিকপ্টার হামলা চালিয়েছিল ইউক্রেনের সেনাবাহিনী। ওই হামলায় ৭ জন আহত হয়েছিলেন।
এর আগে গত ১ এপ্রিল ইউক্রেন সীমান্তবর্তী অপর রুশ শহর বেলগোরোদে একটি তেলের ডিপোতে অগ্নিকাণ্ড হয়েছিল। ওই ঘটনার জন্য রাশিয়া ইউক্রেনকে দায়ী করলেও দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা ওই অভিযোগ অস্বীকার করেছিলেন।
ব্রায়ানস্ক শহর থেকে ১৫৪ কিলোমিটার উত্তর-পূর্বে রাশিয়া-ইউক্রেন সীমান্ত। সীমান্তের ওপারে ইউক্রেনের সুমি ও চেরনিহিভ শহর। রাশিয়ার রাজধানী মস্কো থেকে ব্রায়ানস্কের দূরত্ব ৩৮০ কিলোমিটার।
পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোকে ঘিরে দ্বন্দ্বের জেরে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার দুদিন আগে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই এলাকা দনেতস্ক ও লুহানস্ককে (দনবাস রিপাবলিক) স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন তিনি।
সোমবার ৬০তম দিন অর্থাৎ দুই মাস পূর্ণ করেছে এই সামরিক অভিযান।
জামান / জামান
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির