পিরোজপুরে বাবুই-এর উদ্যোগে শিশুদের সাথে ইফতার ও ক্ষুদে রোজাদারদের মাঝে পুরস্কার বিতরণ
বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে শিশুদের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা, ইসলামী জিজ্ঞাসা এবং ক্ষুদে রোজাদারদের পুরস্কারসহ শিশুদের সাথে ইফতার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র মুক্তিযোদ্ধা মার্কেটের তৃতীয় তলায় কুটুমবাড়ি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব। বিশেষ অতিথি ছিলেন- উদ্দীপনের জোনাল ব্যবস্থাপক মো. মিজানুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক কাইয়ুম হোসেন, পিরোজপুর সাহিত্য পরিষদের আহ্বায়ক খায়রুন্নাহার রুবি, বাবুই পাঠাগারের সহ-সভাপতি কবি মাসুম খান।
বাবুইয়ের প্রতিষ্ঠাতা হাছিবুর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- এইচডিটির পরিচালক মেহেদী হাসান, বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি অমিত বিশ্বাস, বাবুই পাঠাগারের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, প্রাণফোঁটা যুব সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ম. শহিদুল্লাহ, সদস্য মশিউর রহমান, স্বপ্নতরী স্পোর্টিং ক্লাবের পরিচালক রেদোয়ানুল ইসলাম।
দোয়া পরিচালনা করেন বাবুইয়ের সদস্য ইন্দুরকানী মেহেউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আরিফুজ্জামান। অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করে এইচডিটি, জিএস ট্রেডিং, কলেজ ক্যাফে।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত