কসবায় ভাতিজার হাতে চাচা খুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন। আজ সোমবার (২৫ এপ্রিল) সকালে কসবা উপজেলার খাড়েরা গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের আলফাজ আলীর ছেলে আবু বক্কর (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত একই গ্রামের রুকু মিয়ার ছেলে সবুজ পলাতক আছেন। তারা দুইজন সম্পর্কে চাচা-ভাতিজা হন।
স্থানীয়দের বরাত দিয়ে কসবা থানার ওসি আলমগীর ভূঁইয়া জানান, বক্করের সাথে তার প্রতিবেশী সবুজের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। বিরোধের জেরে আজ সোমবার সকালে সবুজ তার চাচা বক্করকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে। অভিযুক্ত সবুজকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied