মেডিকেল কলেজে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ভর্তি তালিকায় অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন
স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক মেডিকেল কলেজে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় ভর্তি তালিকায় অনিয়মের অভিযোগ তুলেছেন কমলগঞ্জের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতারা। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানিয়েছেন সমতলে বসবাসরত ক্ষুদ্র এ নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দরা।সোমবার দুপুরে কমলগঞ্জের তেঁতইগাও রশীদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মণিপুরী সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কমলা বাবু সিংহ বলেন, বাংলাদেশে সমতলে বসবাসরত উপজাতি/ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের জন্য মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য ৮টি সিট বরাদ্দ রাখা হয়েছে। ২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে ভর্তির জন্য সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি কোটার (কোড নম্বর ৭৭)স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রকাশিত তালিকায় বহিরাগত প্রার্থীর নাম অন্তর্ভুক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর যে তালিকা প্রকাশ করেছে তার ৪ জনই সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বহির্ভূত। সরকারের একটি মহৎ উদ্দেশ্য বাস্তবায়ন স্বাস্থ্য অধিদপ্তরের ভুলের কারণে বাধাগ্রস্ত হচ্ছে। গত ৪ বছর যাবৎ স্বাস্থ্য অধিদপ্তর এ ধরনের ভুল করার কারণে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তি হতে বঞ্চিত হচ্ছেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ অনিয়মের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ভুলের পুনরাবৃত্তি যাতে না ঘটে সে বিষয়ে আশু পদক্ষেপের জন্য স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। সংবাদ সম্মেলনে বাংলাদেশ মণিপুরী মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বামডো) সভাপতি নুর উদ্দিন, মনিপুরী ভাষা উন্নয়ন পরিষদের সভাপতি ইবুংহাল সিংহ শ্যামল প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied