আ’লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যানের সাথে বাশেদ সিমন’র শুভেচ্ছা বিনিময়
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির চেয়ারম্যান খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী'র সাথে ঈদ পূর্ববর্তী শুভেচ্ছা বিনিময় করছেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও সবুজছায়া গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ বাশেদ সিমন। আজ (২৫ এপ্রিল) পল্টনে চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বাশেদ সিমন।
বাশেদ সিমন পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে রয়েছেন। ১৯৯১ সালে পটুয়াখালী সরকারি কলেজে ছাত্রলীগের রাজনীতিতে পথ চলা শুরু করেন। বিএনপির শাসনামলে রাজনীতির রোসানলে বিভিন্ন হামলা-মামলার শিকার হয়েছিলেন তিনি। ঢাকায় এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সক্রিয়ভাবে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হোন। ২০০০ সালে স্থানীয়ভাবে যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ২০০৭ সালে বঙ্গবন্ধু ফাউন্ডেশন প্রতিষ্ঠাকালীন সময় থেকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। বর্তমানে সবুজ ছায়া গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য অধ্যায়নরত রয়েছেন।
নিজের নির্বাচনী এলাকায় সাধারণ জনগণের জন্য নিয়মিত ত্রাণ বিতরণ, শিশু-কিশোরদের জন্য শিক্ষা ও খেলাধুলার সামগ্রী বিতরণ, অসহায় ও দুস্থ মানুষের জন্য করোনাকালীন সময়ে অনন্য অবদান রেখেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য জনগণের জন্য কাজ করে যাচ্ছেন।
বাশেদ সিমন তার অনুভূতিতে বলেন, আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি। শুরু থেকে জনগণের সেবা করার মানসিকতা নিয়ে কাজ করছি। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আমার নির্বাচনী এলাকায় আমাকে যদি নমিনেশন দেন তাহলে আমি ব্যাপকভাবে কর্মসংস্থান সহ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে পারবো। পরিকল্পিত নগরায়ন, আধুনিক স্যানিটেশন ব্যবস্থা, একটি শিশুও যেন ঝরে না পরে শিক্ষা ব্যবস্থা থেকে তার জন্য বিশেষ নজর দেয়া,নারীদের কর্মপরিবেশ নিশ্চিত করা এবং কর্মসংস্থান নিশ্চিত করার জন্য ইউনিয়ন ভিত্তিক ছোট ছোট কারখানা গড়ে তোলা , কৃষকদের মাঝে আধুনিক কৃষি সামগ্রী, স্বল্পমূল্যে বীজ ও সার বিতরণ করা,শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও যোগ্য শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে ভূমিকা রাখা, তরুণ প্রজন্মের জন্য ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তোলা, নদীর ভাঙ্গন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, অআধুনিক স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করা, সড়কপথের উন্নয়ন ঘটানো , সব রকম দুর্নীতি থেকে নিজেকে এবং সর্বস্তরের জনগণকে মুক্ত রাখতে সংগ্রাম চালিয়ে যাব।
সাদিক পলাশ / সাদিক পলাশ
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন
উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার
Link Copied