জৈন্তাপুরে জনস্বার্থে উন্নয়ন বিষয়ক ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সংবাদ সম্মেলন
সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সামাজিক উন্নয়ন ও জনগুরুত্বপূর্ণ বিষয়ক ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সংবাদ সম্মলেনের আয়োজন করে। সোমবার (২৫ এপ্রিল) বিকেল ৩টায় জৈন্তাপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মলেন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মলেনে জৈন্তাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান ও ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুনেদ আহমদ বলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ফেলোশিপ প্রােগ্রামের ১৯তম ব্যাচের রাজনৈতিক ফেলাে মূলত তারা স্থানীয় নাগরিকদের পক্ষে জৈন্তাপুর উপজেলার জনগুরুত্বপূর্ণ বিষয়ক সমস্যা চিহৃিত করে সাংবাদিকদের সাথে কথা বলেন।
সংবাদ সম্মেলনে পলিন রহমান নিজপাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব লক্ষ্মীপ্রসাদ গ্রামের জনসাধারণ ও গবাদিপশু বিচরণের জন্য হাওরের ১ কিলোমিটার রাস্তা সংস্কার করার দাবি জানান। এতে বলা হয়, এই উন্নয়ন কাজ বাস্তবায়নে সরকারের সহযোগিতা চেয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করা হয়েছে।
এদিকে, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক সংস্থা, যা ইউএসএইড ও এফসিডির যৌথ অর্থায়নে এসপিএল নামে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে।
সংবাদ সম্মলেন উপস্থিত ছিলেন- ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজওনাল ম্যানােজার রাহিমা বেগম, অফিস সহকারী ফরহাদ আহমদ, নিজপাট ইউপি সদস্য মাসুক আহমদ, হারুন-উর রশিদ, সমাজসেবী আলী আকবর, প্রবীণ মুরব্বি আব্দুস শুকুর, আলতাফুর রহমান, প্রবাসী হারনুর রশিদ লিটন ও আল আমীন।
এমএসএম / জামান
মাদারীপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হাফেজ নির্বাচনে হিফজুল কুরআন প্রতিযোগিতা
বিজিবির অভিযানে কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ
কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
রামুতে বন্য হাতির তাণ্ডব: মা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু
রায়গঞ্জে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত
গোবিপ্রবিতে গবেষণা চৌর্যবৃত্তি রোধে টার্নিটিন চালু, ব্যয় ১৪ লাখ টাকা
ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার
নমুনা ডিম ছাড়ার খবর পেয়েই ইতিমধ্যে অনেকেই নেমে পড়েছেন হালদায়।
রাণীনগরে কালবৈশাখীর তাণ্ডবে ইরি ধান লণ্ডভণ্ড: ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষক
কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কমিটি গঠনঃ সভাপতি সুজা আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ আলমোতাসিন বিল্লাহ
কালিয়ায় সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
রাস্তার পাশে অনিয়ন্ত্রিত বর্জ্য: চরম স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ
Link Copied