রাশিয়ার পরমাণু যুদ্ধের হুমকি বাস্তবসম্মত : সের্গেই ল্যাভরভ
ইউক্রেনে দুই মাসেরও বেশি সময় ধরে রাশিয়ার সামরিক অভিযান চলছে। এরপরও যুদ্ধের তীব্রতা এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে মস্কোর উত্তেজনা কোনোটিই কমেনি। রাশিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ইউক্রেনে ছায়াযুদ্ধে জড়িয়েছে। একই সঙ্গে পরমাণু যুদ্ধের হুমকিকে বাস্তবসম্মত বলেও আখ্যায়িত করেছে দেশটি।
সোমবার (২৫ এপ্রিল) প্রচারিত এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মঙ্গলবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি ও আলজাজিরা।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহের অর্থ হচ্ছে সামরিক জোট ন্যাটো ‘রাশিয়ার সাথে যুদ্ধে জড়িয়ে গেছে’। সোমবার প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই অস্ত্রগুলো বিশেষ অভিযানের প্রেক্ষাপটে রাশিয়ার সামরিক বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।’
রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ল্যাভরভ আরও বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো রাশিয়ার সঙ্গে এক অর্থে যুদ্ধে লিপ্ত। তারা (রাশিয়ার বিরুদ্ধে) ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং অস্ত্র সরবরাহ করে যাচ্ছে। যুদ্ধ মানে যুদ্ধই।’
এদিকে ইউক্রেনে চলমান যুদ্ধের জেরে পারমাণবিক সংঘাত বৃদ্ধির আশঙ্কার কথা স্বীকার করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। অবশ্য আশঙ্কার পরই শান্তি চুক্তির সম্ভাবনা সম্পর্কেও আশার বাণী উচ্চারণ করেছেন তিনি।
সোমবার রাশিয়ার ফার্স্ট চ্যানেলের সাথে কথা বলার সময় রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, পারমাণবিক সংঘাতের যথেষ্ট ঝুঁকি রয়েছে। তবে কৃত্রিমভাবে বাড়ানো এ ধরনের ঝুঁকি এড়াতে চায় মস্কো। এটিই আমাদের মূল অবস্থান যার ওপর ভিত্তি করে আমরা কাজ করছি। (পারমাণবিক সংঘাতের) ঝুঁকি এখন যথেষ্ট।
ল্যাভরভ আরও বলেন, ‘আমি কৃত্রিমভাবে সেই ঝুঁকিগুলো বাড়াতে চাই না। তবে অনেকেই এটি চাইবেন। (পারমাণবিক সংঘাতের) বিপদটি গুরুতর, বাস্তব এবং আমাদের অবশ্যই এটিকে অবমূল্যায়ন করা উচিত নয়।’
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে আলোচনার ‘ভান’ করার অভিযোগ তুলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। একইসঙ্গে জেলেনস্কিকে ‘একজন ভালো অভিনেতা’ বলেও আখ্যায়িত করেছেন তিনি।
রাশিয়ার এই শীর্ষ কূটনীতিক বলেন, ‘তিনি (জেলেনস্কি) যা বলছেন তা আপনি যদি মনোযোগ সহকারে দেখেন এবং মনোযোগ সহকারে পড়েন, তাহলে তার কথার মধ্যে আপনি হাজারও বৈপরীত্য খুঁজে পাবেন।’
সের্গেই ল্যাভরভ বলেন, চুক্তি স্বাক্ষর হলে ইউক্রেন সংকটের অবসান ঘটবে ঠিকই তবে চুক্তির বিস্তারিত বিষয় সামরিক অভিযানের ভিত্তিতে প্রণয়ন করা হবে।
সোমবার রুশ টেলিভিশনে তিনি বলেন, যে কোনো সামরিক সংঘর্ষ বন্ধে চুক্তি স্বাক্ষর করতে হবে। বিশেষ সামরিক অভিযানের শুরুতে রুশ সংশ্লিষ্ট প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী যথাযথভাবে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি এড়ানোর চেষ্টা করবে মস্কো।
জামান / জামান
ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত
ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়ায় ফিফার সমালোচনা, পদক বাতিলের দাবি
ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ধরনের ছাড় দিতে হবে: ফ্রান্স
ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প
৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান
শান্তি আলোচনা থেমে যাওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে
নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প
মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প
প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত না
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে গভীর সংশয় ইরানের
হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি, ‘সর্বোচ্চ’ আতিথেয়তা করতে চায় সৌদি