পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী দিয়ে চলছে ২৮টি রোগের পরীক্ষা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিজ্ঞ ও দক্ষ ডাক্তার না থাকায় প্রায় তিন মাস যাবৎ আল্ট্রাসনোগ্রামসহ সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা বন্ধ রয়েছে। ফলে রোগীরা পড়েছেন চরম বিপাকে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রামসহ ২৮ প্রকার রোগের পরীক্ষা-নিরীক্ষা কিছুদিন চলার পর আবারো বন্ধ হয়ে গেছে। এক্স-রে ও আল্ট্রাসনো মেশিন থাকলেও দক্ষ ও অভিজ্ঞ ডাক্তার না থাকায় যুগ যুগ ধরে কোনো পরীক্ষা-নিরীক্ষা হয়নি। ডা. আব্দুর রাজ্জাক ও ডা. বাপ্পা দাস যোগদানের পর তারা এক-দেড় বছর পরীক্ষার কাজ করেন। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তারা বদলি হয়ে অন্যাত্র চলে যাওয়ায় আবারো তা বন্ধ হয়ে যায়।
যক্ষ্মা ও কুষ্ঠ রোগ নিয়ন্ত্রণ সহকারী মানিক চন্দ্র পাল বলেন, স্যারেরা চলে যাওয়ার পর তিনি আল্ট্রাসনো্রগাম বাদে সকল পরীক্ষার কাজ করছেন।
এ ব্যাপরে আল্ট্রাসনো করাতে আসা জনৈকা রোগী বলেন, বাইরের প্যাথলজিগুলো হাসপাতালের ডাক্তারদের নিয়ন্ত্রণে। এমনকি কয়েকজন ডাক্তার নিজেরা প্যাথলজি খুলে বসেছেন। রোগী এলেই পরীক্ষা করতে তাদের পছন্দের জায়গায় পাঠান। সেখানে পরীক্ষা না করলে রিপোর্ট হয় না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার বলেন, সংশ্লিষ্ট বিষয়ের না হলেও ডা. আব্দুর রাজ্জাক ও ডা. বাপ্পা দাস অনেক দিন ধরে পরীক্ষা-নিরীক্ষা করেছেন। কিন্তু তারা বদলি হওয়ায় রোগীদের অসুবিধা হচ্ছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লেখালেখি অব্যাহত রেখেছি।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied