ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

তীব্র সমালোচনার মধ্যে রাশিয়া যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৬-৪-২০২২ দুপুর ১:১২

রাশিয়া ও ইউক্রেন সফরে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। স্থানীয় সময় মঙ্গলবার (২৬ এপ্রিল) তিন দিনের সফরে প্রথমে তিনি রাশিয়া যাবেন। এদিকে, ইউক্রেন সংকটকে কেন্দ্র করে জাতিসংঘের তীব্র সমালোচনা করছেন অনেকেই। বলা হচ্ছে, সংকট মোকাবেলায় সীমিত পদক্ষেপ নিয়েছে বিশ্বের সর্বোচ্চ সংস্থাটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইউক্রেনে রাশিয়ার চলমান হামলা এরই মধ্যে তিন মাসে গড়িয়েছে। এখনো জাতিসংঘের সংস্থাগুলোকে ইউক্রেনের পূর্বাঞ্চলে প্রবেশে বেগ পেতে হচ্ছে। এদিকে ওই এলাকায় চরম মানবিক সংকট ছড়িয়ে পড়েছে। তাছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধের নিন্দা জানিয়ে এখন পর্যন্ত কোনো প্রস্তাব পাস করতে পারেনি। কারণ গুরুত্বপূর্ণ এ পরিষদের স্থায়ী সদস্য হচ্ছে রাশিয়া। দেশটির রয়েছে ভেটো ক্ষমতা।

জেনেভা সেন্টার ফর সিকিউরিটি পলিসির গ্লোবাল অ্যান্ড এমার্জিং রিস্কের প্রধান জিন-মার্ক রিকলি বলেন, গুতেরেস জাতিসংঘের কার্যক্রমে একটি নতুন গতি দেওয়ার চেষ্টা করবেন, যা আটকে পড়া শহরগুলো থেকে নাগরিকদের সরিয়ে নিতে সাহায্য করবে।

তবে জাতিসংঘ মহাসচিবের মস্কো সফর নিয়ে বেজায় চটেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ক্রেমলিনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করবেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা এক মাস ধরে উত্তেজনা চলার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। দুই মাসের বেশি সময় ধরে রাশিয়ার সেনাদের সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর তীব্র লড়াই চলছে। দুপক্ষের লড়াইয়ে বহু হতাহতের ঘটনা ঘটার পাশপাশি ইউক্রেন ছেড়েছে প্রায় ৫২ লাখ মানুষ।

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক