ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কোটালীপাড়ায় তৃতীয় পর্যায়ে ২৫ গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর


গোপালগঞ্জ প্রতিনিধি  photo গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৪-২০২২ দুপুর ২:০

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেয়েছে ২৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবার। আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) উপজেলা শিল্পকলা একাডেমি মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত জমি ও গৃহ হস্তানন্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করে গৃহহীনদের মাঝে জমির দলিল হস্তান্তর ও ঘরের চাবি বিতরণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার হিসেবে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাশেদুর রহমান ২৫ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারের কাছে ঘরের যাবতীয় দলিল হস্তান্তর করেন। এ উপজেলায় ২৫ টি ঘরের মধ্যে কুঞ্জবন আশ্রয়ণ প্রকল্পে ২২টি ও উনশীয়া ভট্টের বাগান আশ্রয়ণ প্রকল্পে ৩টি। এর আগে প্রথম পর্যায়ে ৬৪, দ্বিতীয় পর্যায় ১২৬টি গৃহহীন পরিবারের মাঝে ঘর এবং জমির দলিল হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন, ওসি মো. জিল্লুর রহমান, বান্ধাবাড়ি ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার মানিক, পিনজুরি ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, আমতলী ইউপি চেয়ারম্যান রাফেজা বেগম, কুশলা ইউপি চেয়ারম্যান সুলতান মাহামুদ চৌধুরী কালু, রাধাগঞ্জ ইউপি চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচী, হিরণ ইউপি চেয়ারম্যান মাজহারুল আলম পান্না, রামশীল ইউপি চেয়ারম্যান  শ্যামল কান্তি বিশ্বাসসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় উপকারভোগীরা এ উপহার পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে ধন্যবাদ জানান।

এমএসএম / জামান

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান