সোনারগাঁওয়ে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার জমিসহ ঘর বিতরণ
ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জমিসহ ঘর পেল ৩৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবার। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে সোনারগাঁওয়ে জেলা অডিটরিয়ামে ৩৫টি পরিবারের মাঝে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়নগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সারাদেশে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠান উপভোগ করেন নেতৃবৃন্দ।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা মুন্না, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদ আক্তার ফেন্সি, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, সোনারগাঁও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল জব্বার প্রমুখ।
এ সময় অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মুজিববর্ষ উপলক্ষে ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে সোনারগাঁওয়ে ভূমিহীন-গৃহহীনের জন্য জমির মালিকানাসহ ৩৫টি ঘর নির্মাণ করা হয়েছে। এর আগে দুই ধাপে সোনারগাঁওয়ে দুই শতাধিক পরিবারের মাঝে ঘর বিতরণ করা হয়।
এমএসএম / জামান
ধুনটে সড়ক নির্মাণকাজ ঘুরে দেখলেন এমপি পুত্র আসিফ সিরাজ রব্বানী
বগুড়া-৬ আসনে বিপুল ভোটে বিএনপির বাদশা জয়ী
মাদারীপুর পৌরসভায় প্রকল্প বাস্তবায়নে আরইউটিডিপি কর্মশালা সম্পন্ন
বড় খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, নিয়মিত করদাতাদের জন্য সহজ সুবিধা
গোদাগাড়ীতে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা
ভূরুঙ্গামারীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান
বিলাইছড়িতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
চাঁদপুরে মাদকসহ সরঞ্জামাদি জব্দ, একজনের কারাদণ্ড
গোদাগাড়ীতে আদিবাসী নারী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
বকশীগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়,
তেঁতুলিয়ায় পুলিশের মাথা ফাটিয়ে পলাল গরু চোর
কটিয়াদীতে অবৈধ জ্বালানি তেল মজুদে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা