কয়রায় বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
খুলনার কয়রা উপজেলায় ঘন ঘন লোডশেডিং এর প্রতিবাদে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষুব্ধ কয়রাবাসী। মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় কয়রা সদরের মধৃুর মোড়ে সর্বস্তরের জনগণ এ মানববন্ধন ও সমাবেশে অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, রোজার শুরু থেকে অসহনীয় বিদ্যুতের তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সময়ে অসময়ে, বিশেষ করে রাত-বিরাতে,নামাজ, ইফতার ও সেহরির সময়ে বিদ্যুতের আসা যাওয়ার খেলায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। দেশের বিভিন্ন জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলেও কয়রায় বিদ্যুৎ বিভ্রাটের জন্য বিদ্যুৎ স্থানীয় কর্মকর্তা-কর্মচারিদের সীমাহীন অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতাকে দায়ী করেন বক্তারা। অতিশীঘ্রই যদি এ সমস্যার সমাধান না করা হয়, তাহলে ভবিষ্যতে আরো কঠিন কর্মসূচি গ্রহণ করা হবে।
বক্তারা উপজেলা অনতিবিলম্বে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জোর দাবি জানান। মানববন্ধন ও বিক্ষেভ সমাবেশে দল মত নির্বিশেষে সকল পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied