কমলগঞ্জে বন্য শূকরের আক্রমণে চা শ্রমিকের মৃত্যু
কমলগঞ্জের ফুলবাড়ি চা বাগানে বন্য শূকরের আক্রমণে চন্দন বাউরী (৫০) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার ফুলবাড়ি চা বাগানের ৩নং সেকশনে এ ঘটনা ঘটে। নিহত চন্দন ফুলবাড়ি চা বাগানের নতুন লাইনের লক্ষ্মীকান্ত বাউরীর ছেলে। এ ঘটনায় সজল কান্ত বাউরী নামে অপর একজন আহত হয়েছেন।বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালির সভাপতি ধনা বাউরী শূকরের আক্রমণে চা শ্রমিক চন্দনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, চা শ্রমিক চন্দন প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে কাজের জন্য বাগানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বাগানের ৩নং সেকশনে যাওয়া মাত্রই একদল বন্য শূকর তাকে আক্রমণ করে। এসময় বন্য শূকর চন্দনের মাথায় ও হাত পায়ে কামড়ে ক্ষতবিক্ষত করে। তাকে বাঁচাতে গিয়ে সজল কান্ত বাউরীও আহত হয়। শূকর তার হাত-পায়ে কামড় দিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টায় তার মৃত্যু হয়।
আলাপকালে স্থানীয় ইউপি সদস্য মো. মামুন মিয়া বলেন, প্রতিদিনের মত চন্দন বাউরী চা বাগানের ৩নং সেকশনে কাজে গেলে একদল বন্য শূকর তাকে আক্রমণ করে। এ সময় বন্য শূকর তার মাথা ও হাত-পায়ে কামড়ে ক্ষতবিক্ষত করে। তাকে বাঁচাতে সজল কান্ত বাউরী এগিয়ে এলে সেও আহত হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, পাহাড়ি এলাকা থেকে বন্য শূকরের দলটি লোকালয়ে নেমে এসেছিল।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied