মুজিববর্ষ উপলক্ষে পাটগ্রামে ঘর পেল ১৭৩ গৃহহীন পরিবার
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীন ১৭৩ পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি উপস্থিত থেকে একযোগে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবারে তৃতীয় পর্যায়ে পাটগ্রাম উপজেলার ১৭৩ জন পরিবারসহ মোট ৩৬১ পরিবার পাকা ঘর ও জমির মালিক হল। মঙলবার শহীদ আফজাল মিলনায়তন থেকে অংশগ্রহণ করা হয়। গৃহ ও জমি প্রদান অনুষ্ঠানে ১৭৩ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া সনদ, জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারা দেশে তৃতীয় পর্যায়ে ৩২ হাজার ৯০৪ টি পরিবারকে জমি ও গৃহ দেওয়া হয়। এরমধ্যে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ১৭৩ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সনদ, জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক টি.এম.এ মমিন, পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমীন বাবুল, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, পাটগ্রাম পৌর মেয়র মো.রাশেদুল ইসলাম সুইট, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, পাটগ্রাম উপজেলা প্রকৌশলী মাহবুব-উল আলম, পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ হারুন মিয়াসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
আনোয়ারায় পানিবন্দি ক্ষতিগ্রস্তদের মাঝে ছাত্রদল নেতা তারেকের ত্রাণ বিতরণ
কুড়িগ্রামে যুবশক্তির নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বারহাট্টায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
দাউদকান্দিতে আব্দুল্লাহ আল রয়েলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা ও অপপ্রচারের’ প্রতিবাদে মানববন্ধন
আত্রাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন-আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
গোপালগঞ্জে লাইসেন্স নবায়নের দাবিতে টিসিবি ডিলারদের মানববন্ধন
গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে গণমাধ্যম-সুশীল সমাজের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান
সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ টাকা আত্মসাৎ আত্মগোপনে পিতা পুএ
বিলাইছড়িতে বন্যা দুর্গতদের পাশে সেনা জোন
মনপুরায় ডিসির অনুমোদন ছাড়াই ইটভাটা, ভেঙে গেল ৪ হাজার মানুষের একমাত্র সেতু
দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিকদের মানববন্ধন
পটুয়াখালীতে জলাবদ্ধতায় নাকাল পৌর শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা,