ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

যত তাড়াতাড়ি যুদ্ধের অবসান ঘটবে ততই ভালো : জাতিসংঘ মহাসচিব


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৭-৪-২০২২ দুপুর ১০:২

মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকের পর জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, তিনি ‘শান্তির দূত’ হিসেবে মস্কো সফর করছেন। তবে রাশিয়ার আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি যুদ্ধ শেষ করার প্রচেষ্টাকে জটিল করে তুলছে বলে সতর্ক করে দিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) যুদ্ধ অবসানের বার্তা নিয়ে নিয়ে রাশিয়া সফরে গেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সেখানে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে শিগগিরই যুদ্ধ অবসানের আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার আরও পরের দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘের এই মহাসচিব।

ল্যাভরভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসে গুতেরেস বলেছেন, আমার এই সফরের উদ্দেশ্য ও এজেন্ডা মানুষের জীবন বাঁচানো এবং দুর্ভোগ কমানোর সাথে সংশ্লিষ্ট।

কিন্তু এটা স্পষ্ট যে, ইউক্রেনে যা ঘটছে, তা নিয়ে দুটি ভিন্ন অবস্থান রয়েছে। রাশিয়ান ফেডারেশনের মতে সেখানে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করা হচ্ছে। জাতিসংঘের মতে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন দেশটির আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন।

‘তবে এটা আমার দৃঢ় বিশ্বাস যে, আমরা যত তাড়াতাড়ি এই যুদ্ধের অবসান ঘটাব ইউক্রেনের জনগণের জন্য, রাশিয়ান ফেডারেশনের জনগণের জন্য এবং এর বাইরের মানুষের জন্য ততই ভালো।’

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক