ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

চৌহালীতে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মৎস্যজীবীদের পিকআপভ্যান বিতরণ


চৌহালী  প্রতিনিধি photo চৌহালী প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৪-২০২২ দুপুর ১:৫৯
সিরাজগঞ্জের চৌহালীতে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ ২ (NATP-2)-এর অধীনে মৎস্য অধিদপ্তরের আওতায় এগ্রিকালচারাল ইনোভেশন ফান্ড-২ অনুদানপ্রাপ্ত উপ-প্রকল্পের সিআইজি মৎস্যচাষিদের মাঝে পিকআপভ্যান বিতরণ করা হয়েছে। ‍উপজেলা পরিষদের কাঁঠাল বাগানের সামনে উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ৫টি সিআইজি সমিতির মাঝে এই পিকআপভ্যান  বিতরণ করা হয়।
 
অনুষ্ঠানটি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনোয়ার হোসেন ও মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় বাস্তবায়িত হয়। বুধবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ কাঁঠাল বাগান চত্বরে উপজেলা নির্বাহী অফিসার  ইউএনও  আফসানা ইয়াসমিনের সভাপতি ও ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ আব্দুল মমিন মণ্ডল।
 
বিশেষ অতিথি ছিলেন- জেলা মৎস্য কর্মকর্তা মো. সাহেদ আলী, উপজেলা চেয়ারম্যান ও আ'লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সরকার, চৌহালী উপজেলা আ'লীগের  সভাপতি মো.  তাজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল কাদের প্রমুখ।
 
অনুদানপ্রাপ্ত সমিতিগুলো হলো- জোতপাড়া হাট সিআইজি (মৎস্য) সমবায় সমিতি, উত্তর খাষকাউলিয়া মৎস্যচাষি সিআইজি (মৎস্য) সমবায় সমিতি, দক্ষিণ  খাষকাউলিয়া  সিআইজি (মৎস্য) সমবায় সমিতি।

এমএসএম / জামান

আগামী ২-৩বছরে দৃশ্যমান কর্মকান্ড হাটহাজারীবাসী দেখতে পারবেনঃ প্রতিমন্ত্রী মীর হেলাল

বড়লেখায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল' মহড়া

মনপুরায় সংস্কারের অপেক্ষায় গুরুত্বপূর্ণ সড়ক, জনদুর্ভোগে অতিষ্ঠ এলাকাবাসী

কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে অভয়নগরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজারহাটে মোবাইল কোর্টের অভিযান ৩৬টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ

রায়গঞ্জে হতদরিদ্র পরিবারের মুখে হাসি, বিতরণ হলো ঘর-বৃত্তি-সাইকেল ও সেলাই মেশিন

নাগেশ্বরীতে সলিডারিটির ছাগল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে

পঞ্চগড়ে চাকলাহাট ইউনিয়নে অযোগ্যদের মাতৃত্বকালীন ভাতা প্রদানে ভয়াবহ অনিয়মের অভিযোগ

বাবা ছিলেন নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী ছেলে এখন বহাল তদবিরে ইউএনও

ব্র্যাকের উদ্যোগে বাঘায় ১৫ জন স্বপ্নসারথি কিশোরীকে প্রশিক্ষণ শেষে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা প্রদান

কুড়িগ্রামে জেলা বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত

লাকসাম প্রেসক্লাবের ২দিন ব্যাপী আনন্দ ভ্রমন অনুষ্ঠিত