ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে সুবিধাবঞ্চিত এতিম ও পথশিশুদের মাঝে ঈদ পোশাক বিতরণ


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৪-২০২২ দুপুর ২:২৬

সিরাজগঞ্জের তাড়াশে সুবিধাবঞ্চিত এতিম ও পথশিশুদের মাঝে ঈদ পোশাক বিতরণ করা হয়েছে। দেশের সকল শিশুদের সাথে এতিম ও পথশিশুরাও যেন সমান আনন্দে ঈদ করতে পারে, ঈদের দিন যেন তারাও ভালো খাবার খেতে পারে এবং ঈদের আনন্দ সব শিশুদের সাথে মাখামাখি করতে পারে; সেদিকটা বিবেচনা করেই ভিলেজ ভিশনের উদ্যোগে তাড়াশ  সরকারি বালিকা বিদ্যালয়ের হলরুমে সুবিধাবঞ্চিত  এতিম ও পথশিশুদের মাঝে ঈদ পোশাক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে এ পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।

দেশি/প্রবাসী, ফেসবুক বন্ধু, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় উপজেলার সুবিধাবঞ্চিত ৫০ জন এতিম ও পথশিশুর  মাঝে (ছেলে) ঈদ পোশাক, স্যান্ডেল, টুপি, আতর ও (মেয়ে) ঈদ পোশাক, নেইল পালিশ,মেহেদি, লিপস্টিক, চুলের ফিতাসহ প্রত্যেককে সেমাই, চিনি, দুধ, মসলা, সাবান, শ্যাম্পু, পেস্ট, বেলুন, চকোলেট ও একটি করে জলপাই/পেয়ারা গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মহসীন আলীসহ ভিলেজ ভিশনের ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভিলেজ ভিশনের পরিচালক শরিফ খোন্দকার।

এমএসএম / জামান

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন