ঈদের ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত কমলগঞ্জের পর্যটন কেন্দ্র
পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত কমলগঞ্জের পর্যটন কেন্দ্রগুলো। ঈদের ছুটিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি কমলগঞ্জের প্রাকৃতিক দৃশ্য দেখতে ছুটে আসবেন নানা শ্রেণি-পেশার হাজার হাজার পর্যটক। ইতোমধ্যে বন বিভাগের রেস্ট হাউজের পাশাপাশি হীড বাংলাদেশের রেস্ট টহাউসসহ বিভিন্ন রেস্ট হাউস পর্যটকদের অগ্রিম বুকিং প্রায় শেষ পর্যায়ে।
এদিকে ঈদকে কেন্দ্র করে পর্যটকদের নিরাপত্তায় পর্যটক পুলিশের পাশাপাশি থানা পুলিশের পক্ষ থেকে এবার নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এ উপজেলায় টিলাঘেরা সবুজ চা বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান, পদ্মকন্যা নয়নাভিরাম মাধবপুর লেক,হামহাম জলপ্রপাত, ত্রিপুরা সীমান্তবর্তী ধলই চা বাগানে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিসৌধ, মাগুরছড়া খাসিয়াপুঞ্জি, ডবলছড়া খাসিয়াপুঞ্জি, শিল্পকলাসমৃদ্ধ মণিপুরিসহ ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তার জীবনধারা ও সংস্কৃতিসহ প্রাকৃতিক সম্পদে ভরপুর এ জনপদ যে কোনো পর্যটকের দৃষ্টি কেড়ে নেবে। তাই তো পবিত্র ঈদুল ফিতরে এসব আকর্ষণীয় পর্যটন স্পট পর্যটকদের বরণ করতে প্রস্তুত করা হচ্ছে।
প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে সবচেয়ে দর্শণীয় ও আকর্ষণীয়। লাউয়াছড়া দেশের ১০টি জাতীয় উদ্যানের মধ্যে একটি। এ উপজেলায় পাহাড়ি উঁচুনিচু টিলার উপর সবুজ চা বাগান,জাতীয় ফুল দুর্লভ বেগুনি শাপলার আধিপত্য আপনাকে আনন্দের বাড়তি মাত্রা যুক্ত কবে পদ্মকন্যা মাধবপুর লেক।
মাধবপুর লেকের দৃশ্য উপভোগ করে বেরিয়ে এসে একই রাস্তায় প্রায় ১০ কিঃমিঃ যাওয়ার পরই বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমান স্মৃতিসৌধ। চাইলেই ঘুরে আসতে পারেন সেখান থেকে।
কমলগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণে রাজকান্দি বন রেঞ্জের কুরমা বনবিট এলাকার প্রায় ১০ কিলোমিটার অভ্যন্তরে দৃষ্টিনন্দন হামহাম জলপ্রপাত। এ বনের ভেতরে সাংবাদিক সাজিদুর রহমান সাজু আবিস্কৃত ফিকল জলধারাও রয়েছে। বনের কুরমা খাসিয়াপুঞ্জির পাশেই দৃষ্টিনন্দন এ জল ধারার অবস্থান। সেখানে সরাসরি যানবাহন নিয়ে পৌঁছার ব্যবস্থা নেই। বাসে এবং সিএনজি যোগে যাওয়ার পর বাকি পথ হেঁটে যেতে হয় হামহাম জলপ্রপাত ও ফিকল জলধারায়। হামহাম জলপ্রপাতে ভ্রমণ করতে পুরো একদিনের প্রয়োজন। কিন্তু হামহামের পশে সন্ধান পাওয়া নতুন জলধারা সংরক্ষিত বনের ভেতরে বড় ফিকল নামক এলাকায় আবিস্কৃত ফিকল নামের এ জলধারা চাইলে ঘুরে আসতে পারেন।
এছাড়া ঘুরে আসতে পারেন ত্রিপুরা সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকা ডবলছড়া খাসিয়াপল্লী থেকে। ডবলছড়া খাসিয়া পল্লীতে আড়াইশ' ফুট উপরের হেডম্যান বা মন্ত্রীর বাংলোটি দেখতে খুবই সুন্দর। এ ছাড়াও ভ্রমণের জন্য রয়েছে কমলগঞ্জে পাকিস্তানি বাহিনীর নির্মম নির্যাতনের নীরব সাক্ষী বধ্যভূমি, ব্রিটিশদের শোষণের প্রতীক তিলকপুর নীলকুটি,ঘটনাবহুল মাগুরছড়া গ্যাসফিল্ড, মণিপুরি সম্প্রদায়সহ টিপরা, খাসিয়া,গারো সমাজের ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তা এলাকা।
এমএসএম / জামান
বিলাইছড়িতে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি
শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রধান আসামিসহ ৪০ জনের জামিন: নিহতের পরিবারের প্রতিবাদ
কুতুবদিয়ায় মধ্যরাতে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ক্ষতি রোধ
ভূরুঙ্গামারীতে প্রিজাইডিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে
শাপলা কলি এমন একটা দুর্গন্ধ দলের সঙ্গে যুক্ত হয়েছে এই ফুল আর কোনদিন ফুটবে না : অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু
ত্রিশালে ধানের শীষকে বিজয়ী করতে শাহবুল আলমের গণসংযোগ
খালিয়াজুরীতে নবম বেতন গ্রেড বাস্তবায়নের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত
নোয়াখালীতে হিফজুল কোরআন প্রতিযোগিতার দ্বিতীয় অডিশনে নির্বাচিত ২০ জন হাফেজ পেলো ইয়েস কার্ড
ঢাকা উত্তর ডিবি পুলিশের অভিযানে ফোনের লক খোলার সরঞ্জামাদি ও নগদ অর্থসহ ২ জন গ্রেফতার
স্বচ্ছতা সম্মেলন কক্ষে পোস্টাল ব্যালট কার্যক্রম উদ্বোধন
কুমিল্লা-৯ বিএনপির নির্বাচনী পথসভায় ভোটারদের উচ্ছ্বাস
মজুতদারী ও অনিয়মের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দরের সাঁড়াশি অভিযান