ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সোনারগাঁওয়ে সাড়ে ৪ হাজার পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ


রমজান হাসান, সোনারগাঁও  photo রমজান হাসান, সোনারগাঁও
প্রকাশিত: ২৮-৪-২০২২ দুপুর ১:১

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে সাড়ে ৪ হাজার পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নিজস্ব অর্থায়নে এই ঈদসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় প্রতিটি পরিবারকে নগদ ১০০ টাকা করে প্রদান করা হয়। ঈদসামগ্রীর মধ্যে ছিল- পোলাও চাল, ডাল, চিনি, সেমাই, গুঁড়াদুধ, আলু, তেল ও লবণ। সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম নিজে উপস্থিত থেকে ঈদ উপহারসামগ্রী প্রদান করেন।

ঈদসামগ্রী বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ফিরোজ্জামান মোল্লা, যুগ্ম-আহ্বায়ক ডা. আতিকুল্লাহ, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, আরিফ হোসেন, আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফজলুল হক, মাসুম বিল্লাহ, সাহাবউদ্দিন প্রধান, মেঘনা শিল্পাঞ্চল শ্রমিক লীগের আহ্বায়ক তাইজুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী।

ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, করোনাকালে আমি আমার নিজস্ব অর্থায়নে প্রায় ৪০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ পর্যাক্রমে পৌঁছে দিয়েছি। প্রতি ঈদেই আমি অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজ সাড়ে ৪ হাজার পরিবারের মাঝে ঈদসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করলাম। ইনশা আল্লাহ মহান আল্লাহপাক যতদিন আমাকে সামর্থ্য দেবেন, ততদিন আমার এ কার্যক্রম চালিয়ে যাব।

ইঞ্জিনিয়ার মাসুম আরো বলেন, অসহায়দের পাশে দাঁড়ানোর মতো এই ক্ষুদ্র প্রয়াস আমার নিজস্ব অর্থায়নে হলেও প্রধানমন্ত্রীর নির্দেশ ও আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করাই আমার মূল উদ্দেশ্য। যতদিন বেঁচে থাকব, আমি অসহায়দের পাশে থাকতে চেষ্টা করব ইনশা আল্লাহ।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার