ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

গাঙচিল সাংবাদিক ফোরামের সভাপতি সোমা, সাধারণ সম্পাদক অনিক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৪-২০২২ দুপুর ৪:৪২

দেশে পেশাদার সাংবাদিকদের পর্যটন বিষয়ক সংগঠন ‌গাঙচিল সাংবাদিক ফোরামের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলাদেশের আলোর কূটনৈতিক প্রতিবেদক নাসিমা আক্তার সোমা এবং সাধারণ সম্পাদক হয়েছেন ডিবিসি নিউজের যুগ্ম-বার্তা সম্পাদক মুক্তাদির অনিক।

গত বুধবার রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিলপরবর্তী এক বৈঠকে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। ৬৬ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক আকতার হোসেন।

সংগঠনটির নির্বাহী সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বুলেটিনের বার্তা সম্পাদক খায়রুল আলম, সহ-সভাপতি কে এম ওবায়দুর রহমান (সমকাল), হরলাল রায় সাগর (দীপ্ত প্রত্যয়), মো. সাহিদুল ইসলাম (ডেইলি ট্রাইব্যুনাল), যুগ্ম-সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান (ভোরের পাতা), গোলাম মুজতবা ধ্রুব (বিডিনিউজ), আমিনুল রাণা (শিকড় সন্ধানে) ও এম জহিরুল ইসলাম (বাংলাদেশের খবর)।

কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন জামান সৈয়দী (লাল সবুজের কথা), সাংগঠনিক সম্পাদক আবু সালেহ রনি (সমকাল), মাসুম আহাম্মদ (ইনকিলাব), মো. শহীদ রানা (প্রতিদিনের বাংলাদেশ) ও ইউসুফ আলী বাচ্চু (দিন পরিবর্তন)।

দফতর সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক দেশকালের বিশেষ প্রতিনিধি জুবায়ের রহমান চৌধুরী, ভ্রমণ বিষয়ক সম্পাদক জাফরুল আলম (বাংলাদেশের আলো), প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন মুকুল (ন্যাশনাল ট্রিবিউন), কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক (জনকণ্ঠ), প্রশিক্ষণ সম্পাদক সুমন মোস্তফা (নিউজজি২৪), নারী বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার মুন্নী (বাংলাদেশের আলো), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনসুর আহমেদ (নওরোজ) ও সাংস্কৃতিক সম্পাদক শিবলী নোমানী (ইত্তেফাক)।

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- আকতার হোসেন (আরটিভি), মানিক লাল ঘোষ (সকালের সময়), খন্দকার মোজাম্মেল হক (ভোরের পাতা), লিটন এরশাদ (নিরাপদ নিউজ), সৈয়দ আফজাল হোসেন (ডেইলি সান), ইব্রাহিম খলিল জুয়েল (অ্যাপারেল নিউজ), রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু (আইএনবি), নূরুল ইসলাম খোকন (সমকাল), আবু মো. মাছানী (দ্য ইন্ডিপেন্ডেন্ট), মেহেদী হাসান (জিটিভি), এ জিহাদুর রহমান জিহাদ (বিটিভি), সাহাদাৎ রানা (এটিএন নিউজ), সাখাওয়াত হোসেন (নাগরিক টিভি), মোশারফ হোসেন (বাংলাদেশের আলো), সাইফ আলী (আজকের সংবাদ), রাজু শিকদার (ডেইলি ট্রাইব্যুনাল), মাহমুদা আক্তার (বাংলাদেশ জার্নাল), জান্নাতুল ফেরদৌস চৌধুরী (ভোরের পাতা), আমিরুল ইসলাম মানিক (বর্তমান বাংলা), নাসির উদ্দিন বুলবুল (আল আমিন), মহসিন বেপারী (বাসস), মাসুদ রানা (বিটিভি), সালেহীন বাবু (বাংলাদেশের খবর), হারুন-অর-রশিদ (কালের কণ্ঠ), মো. আনোয়ার হোসেন (আবাস), সুরাইয়া অনু (একাত্তর টিভি), শাহনাজ বেগম পলি (আওয়ার টাইম), আলী ইমাম সুমন (আমাদের সময়), ফারহানা মিলি (বিডিনিউজ), ফারজানা জবা, মামুনুর রশিদ (আয়কর বার্তা), রুহুল আমিন রাসেল (বাংলাদেশ প্রতিদিন), কানিজ ফাতেমা লুনা (ঢাকা প্রকাশ), নির্মল কুমার বর্মণ (সময়ের আলো), মো. আবদুল ওয়াদুদ (ইনকিলাব), হেদায়েত উল্লাহ মানিক (বাংলাদেশের আলো), আতিকুল ইসলাম (নওরোজ), শোয়েব আহমেদ (প্রতিদিনের সংবাদ), শরিফুল হক পাভেল (নওরোজ), আঞ্জুমান আরা মুন (করতোয়া), ইমরান হোসেন (নিউজ ২৪ টিভি) ও সাজ্জাদ হোসেন চিশতি (রাইজিংবিডি)।

উপদেষ্টামণ্ডলীতে রয়েছেন- ভোরের পাতার উপদেষ্টা সম্পাদক রফিকুল ইসলাম রতন, আজকালের খবরের সম্পাদক ফারুক তালুকদার, সংবাদ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রিমন মাহফুজ, বাংলাদেশের আলোর সম্পাদক ও প্রকাশক মো. মফিজুর রহমান খান বাবু, মাছরাঙা টিভির সিনিয়র বার্তা সম্পাদক শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ, দৈনিক সারাবাংলার বার্তা সম্পাদক সুমন ইসলাম ও কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি লায়েকুজ্জমান।

কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি নাসিমা আক্তার সোমা পর্যটন বিষয়ক সেরা অনুসন্ধানী রিপোর্টের উপর ‘তাজিয়া-গাঙচিল ট্যুরিজম অ্যাওয়ার্ড’ ঘোষণা করেন। প্রতি বছর পর্যটন দিবসে পাঁচ সাংবাদিককে এই অ্যাওয়ার্ড দেয়া হবে। উল্লেখ্য, জাতীয় সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল, রেডিও-টিভিতে কর্মরত পেশাদার সাংবাদিকদের পর্যটন বিষয়ক সংগঠন ‘গাঙচিল সাংবাদিক ফোরাম’।

জামান / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব