ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

টানা ছুটিতে ফাঁকা হচ্ছে ঢাকা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৪-২০২২ দুপুর ২:২২

লম্বা ছুটি পেয়ে নাড়ির টানে যান্ত্রিক নগরী ঢাকা ছাড়ছেন কর্মব্যস্ত মানুষ। ফলে যানজটের নগরী এখন অনেকটাই ফাঁকা হয়ে এসেছে। ঢাকার চিরাচরিত সেই যানজট এখন দেখা যাচ্ছে না। যানজট না থাকায় মানুষ সহজেই ঢাকার ভেতরে যাতায়াত করতে পারছেন।

এবার ৩০ রোজা পূর্ণ হলে ঈদ উদযাপন হবে ৩ মে। এক্ষেত্রে ঈদুল ফিতরে দেশের সরকারি-বেসরকারি চাকরিজীবীরা ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত টানা ৬ দিনের ছুটি পেয়েছেন। ঈদের ছুটি মূলত তিন দিন। তবে ঈদের আগে সাপ্তাহিক ছুটি ও মে দিবসের ছুটি মিলিয়ে এবার ঈদের ছুটি বেড়ে ৬ দিন হয়ে গেছে।

ঈদের আগের শুক্রবার ছিল ২৯ এপ্রিল। পরদিন শনিবার ৩০ এপ্রিল। ১ মে রোববার শ্রমিক দিবসের সরকারি ছুটি। একই সঙ্গে এদিন ঈদের ছুটিও শুরু হচ্ছে। এরপর সোম ও মঙ্গলবার ঈদের ছুটি। তবে রোজা যদি ৩০টি হয় সেক্ষেত্রে বুধবারও (৪ মে) ঈদের সরকারি ছুটি থাকবে। ফলে টানা ৬ দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা।

এদিকে, কেউ কেউ ৫ মে (বৃহস্পতিবার) বাড়তি ছুটি নিয়েছেন। এতে ৬ ও ৭ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট নয়দিন ছুটি কাটাতে পারবেন। এমন লম্বা ছুটি মেলায় গত বৃহস্পতিবার থেকেই ঢাকা ছাড়তে মানুষের ঢল নামে বাস, ট্রেন ও লঞ্চে।

অবশ্য কেউ কেউ ঝামেলামুক্তভাবে গ্রামের বাড়ি যেতে আরও আগেই ঢাকা ছেড়েছেন। সবমিলিয়ে ইতোমধ্যে কয়েক লাখ মানুষ ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে পাড়ি জমিয়েছেন পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে। এতে কিছুটা হলেও যানজটের নগরী ঢাকার চিত্র বদলে গেছে।

শনিবার মতিঝিল গিয়ে দেখা যায়, কর্মব্যস্ত অঞ্চলটি প্রায় ফাঁকা। মানুষের আনাগোনা যেমন কম, গাড়ির চাপও তেমনি কম। মতিঝিলে কথা হয় বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী মো. ফিরোজের সঙ্গে। তিনি বলেন, অফিসের কাজে ধানমন্ডি থেকে মতিঝিল এসেছি। রাস্তায় কোনো যানজট নেই। সহজেই চলে আসতে পেরেছি।

তিনি আরো বলেন, ঈদের ছুটিতে অধিকাংশ মানুষ ঢাকা ছেড়েছেন। আমি আগেই ঝিনাইদহের গ্রামের বাড়িতে পরিবার পাঠিয়ে দিয়েছি। আজ অফিসের কাজ শেষ করে আমি রাতে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। ঢাকায় ফিরব ৭ এপ্রিল। অনেক দিন পর এমন লম্বা ছুটি পেলাম।

রাজধানীর যানজটপূর্ণ এলাকা কাকরাইলও অনেকটাই ফাঁকা দেখা গেছে। কাকরাইল মোড়ে সুপ্রভাত পরিবহনের চালক মো. মান্নান বলেন, ছুটির দিন শুক্রবার ও শনিবার এই রুটে যানজট তুলনামূলক কম থাকে। গত দুই দিনে প্রচুর মানুষ ঢাকা ছেড়েছেন। এ কারণে রাস্তায় মানুষ অনেক কম। যে কারণে যানজট নেই।

তিনি বলেন, স্বাভাবিক সময়ে আধাঘণ্টায় যতটুকু রাস্তা যাওয়া যায়, এখন সেই রাস্তা পার হতে পাঁচ মিনিটের বেশি লাগছে না। রাস্তা এমন থাকলে গাড়ি চালাতে ভালো লাগে। কিন্তু যানজটে আটকে থাকলে খুব বিরক্ত লাগে। মাঝে মধ্যে মনে হয় ঢাকা ছেড়ে চলে যাই। কিন্তু পেটের দায়ে ঢাকায় পড়ে আছি।

যানজটের চিত্র দেখা যায়নি মালিবাগ আবুল হোটেল, রামপুরা অঞ্চলেও। রামপুরায় রিকশাচালক আব্বাস আলীর বলেন, আজকের মতো গতকালও রাস্তা এমন ফাঁকা ছিল। এখন ভিড় যা আছে সব মার্কেটে। রাস্তায় মানুষের তেমন চাপ নেই।

জামান / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব