ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

সোনারগাঁওয়ে একই পরিবারের ৩ ভাইকে পিটিয়ে ও কুপিয়ে জখম


রমজান হাসান, সোনারগাঁও  photo রমজান হাসান, সোনারগাঁও
প্রকাশিত: ৩০-৪-২০২২ বিকাল ৫:৫০

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একই পরিবারের তিন ভাইকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাদুরচর এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তিনভাইকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাদরচর এলাকার শাফিউদ্দিনের ছেলে মিজানুর এর সাথে একই এলাকার আ: জব্বারের ছেলে আনোয়ার হোসেন এর সাথে পূর্ব শত্রæতার জেরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গত শুক্রবার বিকেলে লাদুরচর টিটির বাড়ির সাথে আনোয়ার হোসেনের নেতৃত্বে রফিকুল, অলু মিয়া, শহিদুল্লাহ, আলী আকবর, আসিফ, শরিফসহ আরো অজ্ঞাত ৪/৫ জনের একটি দল মিজানকে একা পেয়ে তার পথ গতিরোধ করে। এ সময় তারা মিজানকে এলোপাথারীভাবে কিল, ঘুষি, ধারালো অস্ত্র, লোহার রডসহ লাঠিসোঠা নিয়ে পিটিয়ে জখম করে। মিজানের আত্মচিৎকারে তার ছোট দুই ভাই শাহিন ও আল আমিন ছুটে এলে তাদেরকে তারা পিটিয়ে ও কুপিয়ে মারাত্বকভাবে জখম করে।  হামলাকারীরা নগদ ৩২ হাজার টাকা, ১ ভরি স্বর্ণের চেইন, ১টি মোবাইল সেট লুট করে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন ও স্বজনরা তাদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এলাকাবাসী জানান, আনোয়ার হোসেন এলাকার সাবেক ইউপি সদস্য। সে ও তার ভাইয়েরা এলাকায় মাদক ব্যবসাসহ নানা অপর্কম করে বেড়ায়। কেউ তাদের মুখ খুলতে সাহস পায়না। তাদের অত্যচারে এলাকার নিরহ লোকজন অতিষ্ট।

আহত মিজান জানান, আনোয়ার মেম্বার অহেতুক আমার ও আমার ভাইদের ওপর হামলা চালিয়ে আমাদের কুপিয়ে ও পিটিয়ে আহত করে। তারা সব ভাই খারাপ প্রকৃতির।

অভিযুক্ত আনোয়ার হোসেন বলেন, মিজান সহ তার ভাইয়েরা এলাকায় নেশা করে। আমি বাধা দিতে গেয়ে তারা আমাদের ওপর হামলা করে আমাদের লোকজনদের আহত করে।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, লাদুরচরের ঘটনায় থানায় একটি অভিযোগ নেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জামান / জামান

ধুনটে সড়ক নির্মাণকাজ ঘুরে দেখলেন  এমপি পুত্র আসিফ সিরাজ রব্বানী

বগুড়া-৬ আসনে বিপুল ভোটে বিএনপির বাদশা জয়ী

মাদারীপুর পৌরসভায় প্রকল্প বাস্তবায়নে আরইউটিডিপি কর্মশালা সম্পন্ন

বড় খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, নিয়মিত করদাতাদের জন্য সহজ সুবিধা

গোদাগাড়ীতে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান

বিলাইছড়িতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

চাঁদপুরে মাদকসহ সরঞ্জামাদি জব্দ, একজনের কারাদণ্ড

গোদাগাড়ীতে আদিবাসী নারী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

বকশীগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়,

তেঁতুলিয়ায় পুলিশের মাথা ফাটিয়ে পলাল গরু চোর

কটিয়াদীতে অবৈধ জ্বালানি তেল মজুদে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা

পাম্পে তেল না দেওয়ায় ক্ষোভ, ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ