উত্তরায় অটোরিকসা-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক বুলবুল আহমেদকে (৩৮) আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। নিহতরা হলেন- অটোরিকসার চালক তৈবুর আলী (৬৫) এবং যাত্রী তাইফুর রহমান রাতুল (২৮)।
বৃহস্পতিবার (৫ মে) সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে। পরে আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক প্রথমে তৈবুর আলী ও পরে তাইফুর রহমান রাতুলকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আখতারুজ্জামান জানান, উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের সিঙ্গার শোরুম মোড়ে প্রাইভেটকার ও অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাদের মৃতদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারের চালক বুলবুল আহমেদ আমাদের হেফাজতে রয়েছেন। মামলা প্রক্রিয়াধীন।
নিহত তৈবুর আলীর ছেলে তরিকুল বলেন, খবর পেয়ে আমি ঢাকা মেডিকেলে এসে দেখি আমার বাবা আর নেই। এ ঘটনায় আমার বাবার অটোরিকসায় থাকা যাত্রী রাতুল নিহত হয়েছেন। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন বলে জানতে পেরেছি।
জামান / জামান
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ