ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

গোপালপুরে প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন


সাইফুল ইসলাম,   গোপালপুর photo সাইফুল ইসলাম, গোপালপুর
প্রকাশিত: ৬-৫-২০২২ বিকাল ৫:৫৫
টাঙ্গাইলের গোপালপুরে বর্ণাঢ্য আয়োজনে বিলডগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ মে) সকাল সাড়ে ৭টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় শতবর্ষপূর্তি উৎসবের আনুষ্ঠানিকতা। স্কুলের সাবেক ছাত্র স্থানীয় নগদা শিমলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম হোসেন আলীর সভাপতিত্বে এবং শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব ইলিয়াস হোসেনের সঞ্চালনায় স্কুল প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন উদযাপন কমিটির আহ্বায়ক ও সাবেক কৃতী শিক্ষার্থী অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
 
অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। দিনভর নানা আয়োজনে স্কুল এলাকা মিলনমেলায় রূপ নেয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন- থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 
বক্তারা বলেন, সুশিক্ষিত জাতি গঠনে প্রাথমিক শিক্ষার বিকল্প নেই। টেকসই ভবিষ্যৎ গড়তে প্রাথমিক বিদ্যালয়কে ঢেলে সাজাতে হবে।
 
উল্লেখ্য, বিলডগা গ্রামের শিক্ষানুরাগী হাজী ইয়াসিন আলীর উদ্যোগে ১৯২১ সালে প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়।

এমএসএম / জামান

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা